Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    মে দিবস শোষণ-বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামের প্রতীক: সৈয়দ আমিরুজ্জামান

    May 1, 2026

    হাকালুকি হাওরে পানিতে ভাসছে কৃষকের স্বপ্ন

    May 1, 2026

    কুলাউড়া থানায় এসপিকে ঘুষ দিতে গিয়ে যুবকসহ আটক ২

    May 1, 2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, May 2
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»সর্বশেষ»প্রিয় মুখ দেশদরদী সাংবাদিক শহীদ উদ্দিন চৌধুরী
    সর্বশেষ

    প্রিয় মুখ দেশদরদী সাংবাদিক শহীদ উদ্দিন চৌধুরী

    amarsylhetBy amarsylhetMarch 30, 2026Updated:March 30, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    মোহাম্মদ ইমাদ উদ্দীন: সাংবাদিক শহীদ উদ্দিন চৌধুরী ২০১৯ সালের ২৮ মার্চ, বৃহস্পতিবার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর।
    সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের উত্তর কালিয়াইশ চৌধুরী বাড়িতে তাঁর জন্ম। তাঁর পিতার নাম এয়াকুব আলী চৌধুরী। তিনি দৈনিক যুগান্তরের সাবেক বিশেষ প্রতিনিধি ও চট্টগ্রাম ব্যুরো প্রধান এবং কলামিস্ট জসীম উদ্দিন চৌধুরী সবুজের ছোট ভাই।
    সাংবাদিক শহীদ উদ্দিন চৌধুরীর কলম থেমে গেলেও তাঁর লেখা সত্য আজও প্রাসঙ্গিক। তিনি সারাজীবন বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আদর্শকে ধারণ ও লালন করেছেন। সাংবাদিকদের অধিকার আদায়ের সংগ্রামে তিনি ছিলেন আপসহীন ও অগ্রণী ভূমিকার অধিকারী। কেউ দিকভ্রান্ত হলে তিনি তাকে সঠিক পথের দিশা দিতেন।
    তিনি গণমানুষের পক্ষের সাংবাদিকতাকে প্রাধান্য দিতেন এবং কখনোই রাজনৈতিক বা ব্যবসায়িক স্বার্থে নিজেকে জড়াননি। বরং অন্যদেরও এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে উৎসাহিত করতেন। অনুসন্ধানী সাংবাদিকতা এবং অবহেলিত জনপদের সমস্যা তুলে ধরার ক্ষেত্রে তিনি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
    সাংবাদিকতা জীবনের শুরু হয় ১৯৭৮ সালে। ১৯৮২ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত তিনি দৈনিক সংবাদে কর্মরত ছিলেন। এছাড়াও দৈনিক আজাদীর চন্দনাইশ প্রতিনিধি, দৈনিক সমকালের দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি এবং দৈনিক নয়া বাংলা পত্রিকায় দীর্ঘদিন সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন।
    সাংবাদিকতার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গেও যুক্ত ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি খেলাঘর আসরের জাতীয় পরিষদের সদস্য, চন্দনাইশ রিপোর্টার্স ইউনিটির সভাপতি, চন্দনাইশ প্রেসক্লাবের আজীবন সদস্য, সাতকানিয়া উপজেলা শিক্ষা কমিটির সদস্য এবং দোহাজারী সিটি সেন্টার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতির দায়িত্ব পালন করেন।
    দেশদরদী সাংবাদিক শহীদ উদ্দিন চৌধুরী কখনোই ব্যক্তিস্বার্থ বা লোভের সংকীর্ণতায় কলুষিত হননি। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তিনি আজীবন নিঃস্বার্থভাবে মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তাই তিনি সর্বজনের কাছে শ্রদ্ধা ও গ্রহণযোগ্যতার প্রতীক হয়ে আছেন।
    তাঁকে কেবল স্মরণ করাই যথেষ্ট নয়; বরং তাঁর আদর্শ অনুসরণ করাই হবে প্রকৃত শ্রদ্ধা নিবেদন।
    মহান আল্লাহ রাব্বুল আলামিন তাঁকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।
    লেখক: সংগঠক ও কলামিস্ট,সদস্য, চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্র,সদস্য, চন্দনাইশ প্রেস ক্লাব।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    মে দিবস শোষণ-বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামের প্রতীক: সৈয়দ আমিরুজ্জামান

    May 1, 2026

    হাকালুকি হাওরে পানিতে ভাসছে কৃষকের স্বপ্ন

    May 1, 2026

    কুলাউড়া থানায় এসপিকে ঘুষ দিতে গিয়ে যুবকসহ আটক ২

    May 1, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,071 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026943 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026877 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    মৌলভীবাজার

    মে দিবস শোষণ-বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামের প্রতীক: সৈয়দ আমিরুজ্জামান

    By amarsylhetMay 1, 20260
    মৌলভীবাজার

    হাকালুকি হাওরে পানিতে ভাসছে কৃষকের স্বপ্ন

    By amarsylhetMay 1, 20260
    আইন-শৃঙ্খলা

    কুলাউড়া থানায় এসপিকে ঘুষ দিতে গিয়ে যুবকসহ আটক ২

    By amarsylhetMay 1, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.