Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    ছাতকে সংরক্ষিত বনভূমি পরিদর্শনে এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন

    July 21, 2026

    মৌলভীবাজারে বালুমহাল তালিকাভুক্তি ও সনদ নবায়নের আবেদন আহ্বান

    July 21, 2026

    ​বেকেনহ্যামে নাসের রহমানের সঙ্গে রাজনগর জাতীয়তাবাদী ফোরাম ইউকের আলোচনা সভা

    July 20, 2026
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, July 21
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»মৌলভীবাজার»প্রধানমন্ত্রীর শ্রীমঙ্গল সফরে ২৭৫ উপকারভোগীর মাঝে যে অনুদান ও সহায়তা বিতরণ হবে
    মৌলভীবাজার

    প্রধানমন্ত্রীর শ্রীমঙ্গল সফরে ২৭৫ উপকারভোগীর মাঝে যে অনুদান ও সহায়তা বিতরণ হবে

    amarsylhetBy amarsylhetJune 15, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ফ্যামিলি কার্ড, চিকিৎসা সহায়তা, ক্ষুদ্র জাতিসত্ত্বার অনুদান ও চা-শ্রমিকদের আবাসন বরাদ্দপত্র প্রদান

    শ্রীমঙ্গল প্রতিনিধি: আগামী ১৭ জুন শ্রীমঙ্গল সফরকালে মাননীয় প্রধানমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন কর্মসূচির উপকারভোগীদের মধ্যে ফ্যামিলি কার্ড, আর্থিক অনুদান, বিশেষ সহায়তা ও আবাসন বরাদ্দপত্র বিতরণ করবেন বলে জানা গেছে। এ উপলক্ষে উপজেলার মোট ২৭৫ জন উপকারভোগী বিভিন্ন ধরনের সরকারি সহায়তা পাবেন।

    উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় ১৫৫ জন উপকারভোগীর মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। এ কর্মসূচির আওতায় প্রত্যেক পরিবার মাসিক ২ হাজার ৫০০ টাকা হারে সহায়তা পাবে। সে হিসেবে এই খাতে মোট ৩ লাখ ৮৭ হাজার ৫০০ টাকার সহায়তা প্রদান করা হবে।

    এছাড়া ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত ৫ জন রোগীকে এককালীন আর্থিক সহায়তার চেক প্রদান করা হবে। ক্ষুদ্র জাতিসত্ত্বা, নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের জীবনমান উন্নয়নের লক্ষ্যে ৫ জনকে এবং একই সম্প্রদায়ের ৫ জন শিক্ষার্থীকে এককালীন আর্থিক অনুদান দেওয়া হবে।

    চা-শ্রমিকদের জন্য টেকসই আবাসন কর্মসূচির আওতায় ৫ জন উপকারভোগীর হাতে আবাসন বরাদ্দপত্র তুলে দেওয়া হবে। পাশাপাশি দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন ১০০ জন ব্যক্তিকে বিশেষ অনুদানের চেক প্রদান করা হবে।

    উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, চূড়ান্ত অনুমোদন ও সময়সূচিতে শেষ মুহূর্তে কোনো পরিবর্তন না হলে প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই এসব অনুদান ও সহায়তা বিতরণ কার্যক্রম সম্পন্ন হবে।

    এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান স্থানীয় সাংবাদিকদের অবহিত করে জানান, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে অনুদান বিতরণের প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। উপকারভোগীদের তালিকা যাচাই-বাছাইসহ সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলো সমন্বিতভাবে কাজ করছে।

    প্রধানমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে শ্রীমঙ্গলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। স্থানীয়দের প্রত্যাশা, অনুদান বিতরণের পাশাপাশি এ সফর এলাকার উন্নয়ন কর্মকাণ্ডেও নতুন গতি সঞ্চার করবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    ছাতকে সংরক্ষিত বনভূমি পরিদর্শনে এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন

    July 21, 2026

    ​বেকেনহ্যামে নাসের রহমানের সঙ্গে রাজনগর জাতীয়তাবাদী ফোরাম ইউকের আলোচনা সভা

    July 20, 2026

    পাওনা টাকা চাওয়ায় নড়াইলে যুবককে ছুরিকাঘাত করে হত্যা

    July 20, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,100 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    বাংলাদেশ

    ছাতকে সংরক্ষিত বনভূমি পরিদর্শনে এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন

    By amarsylhetJuly 21, 20260
    Uncategorized

    মৌলভীবাজারে বালুমহাল তালিকাভুক্তি ও সনদ নবায়নের আবেদন আহ্বান

    By amarsylhetJuly 21, 20260
    বিশ্ব

    ​বেকেনহ্যামে নাসের রহমানের সঙ্গে রাজনগর জাতীয়তাবাদী ফোরাম ইউকের আলোচনা সভা

    By amarsylhetJuly 20, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.