নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার : শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী আগামী ২১ ফেব্রুয়ারি (শনিবার) একদিনের সরকারি সফরে মৌলভীবাজারে আসছেন। সফরকালে তিনি জেলার বিভিন্ন ধর্মীয় ও সামাজিক কর্মসূচিতে অংশ নেবেন।
সফরসূচি অনুযায়ী, সকাল প্রায় ১১টায় মৌলভীবাজার সদর উপজেলার বাহরমর্দন এলাকায় প্রয়াত সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান-এর কবর জিয়ারত করবেন। পরে তিনি শ্রীমঙ্গল উপজেলার বরুণা মাদরাসা পরিদর্শন করে স্থানীয় ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
এরপর দুপুরে কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের উবাহাটা গ্রামে গিয়ে নিজ দাদা-দাদীর কবর জিয়ারত করবেন। দিনব্যাপী কর্মসূচি শেষে বিকেলে তিনি সিলেটের উদ্দেশ্যে রওনা দেবেন।
উল্লেখ্য, সিলেট-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর মন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটি নিজ জেলা সফর হিসেবে গুরুত্বপূর্ণ বিবেচিত হচ্ছে। সফরকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় অঙ্গনে ব্যাপক প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
