Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    সিলেটে মৌলভীবাজার–হবিগঞ্জ বাস মালিক সমিতির দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি

    June 13, 2026

    শ্রীমঙ্গলের নোয়াগাঁও গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

    June 12, 2026

    হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদীর ওপর হামলার অভিযোগ

    June 12, 2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, June 13
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»মৌলভীবাজার»বড়লেখায় ইস্ট কোস্ট গ্রুপের এমডি তানজীল চৌধুরীর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
    মৌলভীবাজার

    বড়লেখায় ইস্ট কোস্ট গ্রুপের এমডি তানজীল চৌধুরীর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

    amarsylhetBy amarsylhetJanuary 5, 2026No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আফজাল হোসেন রুমেল, বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় ইস্ট কোস্ট গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও প্রাইম ব্যাংকের চেয়ারম্যান তানজীল চৌধুরীর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার (০৫ জানুয়ারি) বড়লেখা পৌরসভার হলরুমে উপজেলার প্রায় এক হাজার শীতবস্ত্র অসহায় ও শীতার্ত মানুষের মাঝে বিতরণ করা হয়।

    অনুষ্ঠানে ইস্ট কোস্ট গ্রুপের কর্নেল লিয়াকত আলী খানের সভাপতিত্বে এবং প্রাইম ব্যাংক বড়লেখা শাখার এক্সিকিউটিভ অফিসার (ইও) নুরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক নাঈমা নাদিয়া, প্রাইম ব্যাংকের রিজিওনাল হেড (এসভিপি) হুমায়ন কবির, প্রাইম ব্যাংক কুলাউড়া শাখার ব্যবস্থাপক নাসির উদ্দিন আহমেদ এবং প্রাইম ব্যাংক বড়লেখা শাখার ব্যবস্থাপক মাহবুব হাসান চাকদার।

    এছাড়াও উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহিদুল ইসলাম মামুন, বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রব, সদস্য রেদওয়ান আহমদ রুম্মান,ব্যবসায়ী ও সমাজসেবক শাহরিয়ার ফাহিম সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    এসময় বক্তারা বলেন, সমাজের অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো একটি গুরুত্বপূর্ণ মানবিক দায়িত্ব। ইস্ট কোস্ট গ্রুপ ও প্রাইম ব্যাংকের মতো দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলো নিয়মিতভাবে এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রমে এগিয়ে এলে সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষ বাস্তবভাবে উপকৃত হবে। এ ধরনের উদ্যোগ মানবিকতা, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    সিলেটে মৌলভীবাজার–হবিগঞ্জ বাস মালিক সমিতির দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি

    June 13, 2026

    শ্রীমঙ্গলের নোয়াগাঁও গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

    June 12, 2026

    হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদীর ওপর হামলার অভিযোগ

    June 12, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,088 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026965 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026950 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    বাংলাদেশ

    সিলেটে মৌলভীবাজার–হবিগঞ্জ বাস মালিক সমিতির দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি

    By amarsylhetJune 13, 20260
    মৌলভীবাজার

    শ্রীমঙ্গলের নোয়াগাঁও গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

    By amarsylhetJune 12, 20260
    রাজনীতি

    হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদীর ওপর হামলার অভিযোগ

    By amarsylhetJune 12, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.