Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    মহান একুশে ফেব্রুয়ারিতে শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি

    February 21, 2026

    ৩২ লাখ টাকার দুর্ধর্ষ চুরি: অধ্যাপকের বাসার গ্রিল কেটে নগদ-স্বর্ণালংকার লুট

    February 20, 2026

    মৌলভীবাজারে সিপিএইউ সিক্স মেগা ক্রিকেট টুর্নামেন্ট সিজন ৮ এর জমজমাট ফাইনাল খেলা সম্পন্ন

    February 20, 2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, February 21
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»মৌলভীবাজার»মৌলভীবাজার শহরে দেয়াল ঘড়ির গণসংযোগ
    মৌলভীবাজার

    মৌলভীবাজার শহরে দেয়াল ঘড়ির গণসংযোগ

    amarsylhetBy amarsylhetJanuary 24, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    সালেহ আহমদ (স’লিপক): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে ১০ দলীয় জোট মনোনীত খেলাফত মজলিসের দেয়ালঘড়ি প্রতীকের প্রার্থী আহমদ বিলাল কর্মী-সমর্থকদের নিয়ে মৌলভীবাজার জেলা শহরে গণসংযোগ করেছেন। এ সময় ১০ দলীয় জোটভুক্ত বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ লুৎফর রহমান কামালী তাঁর প্রার্থিতা প্রত্যাহার করে আনুষ্ঠানিকভাবে আহমদ বিলালের প্রতি সমর্থন জানান এবং গণসংযোগে তাঁর সঙ্গে নেতৃত্ব দেন।

    শনিবার (২৪ জানুয়ারী) দুপুর ১২টায় মৌলভীবাজার পৌরসভার সামনে থেকে গণসংযোগ শুরু হয়ে চৌমুহনা, এম সাইফুর রহমান সড়ক (সাবেক সেন্ট্রাল রোড), কুসুমবাগ, সিলেট সড়ক, শ্রীমঙ্গল সড়ক ও শাহ মোস্তফা রহ. সড়ক প্রদক্ষিণ করে শাহ মোস্তফা রহ. সড়কে অবস্থিত খেলাফত মজলিসের জেলা কার্যালয়ে গিয়ে কর্মসূচি শেষ হয়।

    খেলাফত মজলিসের সহস্রাধিক নেতাকর্মী সহ ১০ দলীয় জোটভুক্ত নেতাকর্মীর অংশগ্রহণে গণসংযোগে রাস্তার দুই পাশের ব্যবসা প্রতিষ্ঠান, চলাচলকারী রিকশাচালক, ভ্যানচালক, গাড়িচালক ও পথচারীদের মধ্যে হ্যান্ডবিল বিতরণ করা হয়। কর্মসূচি চলাকালে আহমদ বিলাল সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দেয়ালঘড়ি প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

    গণসংযোগে আহমদ বিলাল আশাবাদ ব্যক্ত করে বলেন, ১০ দলীয় জোটের জামায়াতে ইসলামী, ছাত্রশিবির সহ সব শরিক দলের নেতাকর্মীরা শতভাগ ঐক্যবদ্ধভাবে তাঁর পক্ষে মাঠে থাকবেন। জামায়াতে ইসলামীর মৌলভীবাজারের সাবেক আমির আব্দুল মান্নান সহ ১০ দলীয় জোটের নেতাকর্মীরা সক্রিয়ভাবে গণসংযোগ ও নির্বাচনী কার্যক্রমে অংশ নেবেন বলে তিনি প্রত্যাশা করছেন। এসময় তিনি নতুন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেয়ালঘড়ি প্রতীকের পক্ষে কাজ করার আহ্বান জানান।

    সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আহমদ বিলাল বলেন, নির্বাচিত হলে মৌলভীবাজারে একটি মেডিকেল কলেজ স্থাপন, শমসেরনগর বিমানবন্দর চালু, মনু নদীর সংস্কার এবং হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে মৌলভীবাজার হয়ে শেরপুর সড়ক চার লেনে উন্নীত করার উদ্যোগ নেওয়া হবে। এছাড়া মৌলভীবাজার থেকে কুলাউড়া-জুড়ি-বড়লেখা সড়ক এবং মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ-সিলেট সড়ক চার লেনে রূপান্তর, গ্রামীণ রাস্তাঘাট পাকাকরণ এবং সার্বিক যাতায়াত সুবিধা বৃদ্ধাকে অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানান তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, মানুষের চাহিদাকেই উন্নয়ন পরিকল্পনার মূল ভিত্তি হিসেবে ধরা হবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    মহান একুশে ফেব্রুয়ারিতে শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি

    February 21, 2026

    ৩২ লাখ টাকার দুর্ধর্ষ চুরি: অধ্যাপকের বাসার গ্রিল কেটে নগদ-স্বর্ণালংকার লুট

    February 20, 2026

    মৌলভীবাজারে সিপিএইউ সিক্স মেগা ক্রিকেট টুর্নামেন্ট সিজন ৮ এর জমজমাট ফাইনাল খেলা সম্পন্ন

    February 20, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 2026977 Views

    শ্রীমঙ্গলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

    February 11, 2026231 Views

    কমলগঞ্জের চা বাগান থেকে গলা কাটা লাশ উদ্ধার:শ্রমিকরা উদ্বিগ্ন

    February 11, 2026188 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    মৌলভীবাজার

    মহান একুশে ফেব্রুয়ারিতে শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি

    By amarsylhetFebruary 21, 20260
    Uncategorized

    ৩২ লাখ টাকার দুর্ধর্ষ চুরি: অধ্যাপকের বাসার গ্রিল কেটে নগদ-স্বর্ণালংকার লুট

    By amarsylhetFebruary 20, 20260
    বাংলাদেশ

    মৌলভীবাজারে সিপিএইউ সিক্স মেগা ক্রিকেট টুর্নামেন্ট সিজন ৮ এর জমজমাট ফাইনাল খেলা সম্পন্ন

    By amarsylhetFebruary 20, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.