Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    ছাতকে সংরক্ষিত বনভূমি পরিদর্শনে এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন

    July 21, 2026

    মৌলভীবাজারে বালুমহাল তালিকাভুক্তি ও সনদ নবায়নের আবেদন আহ্বান

    July 21, 2026

    ​বেকেনহ্যামে নাসের রহমানের সঙ্গে রাজনগর জাতীয়তাবাদী ফোরাম ইউকের আলোচনা সভা

    July 20, 2026
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, July 22
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»দিবস»শাল্লায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিতর‍্যালি,আলোচনা সভা ও গাছের চারা বিতরণ
    দিবস

    শাল্লায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিতর‍্যালি,আলোচনা সভা ও গাছের চারা বিতরণ

    amarsylhetBy amarsylhetJuly 6, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    চিন্ময় দাশ, শাল্লা (সুনামগঞ্জ) থেকে: “উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের শাল্লায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।

    দিবসটি উপলক্ষে সোমবার (৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), শাল্লার যৌথ উদ্যোগে র‍্যালি, আলোচনা সভা এবং গাছের চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিয়াস চন্দ্র দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম।

    আলোচনা সভায় বক্তারা গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং পরিবেশ সুরক্ষায় বিআরডিবির ভূমিকার প্রশংসা করেন।

    সভাপতির বক্তব্যে ইউএনও পিয়াস চন্দ্র দাস বলেন, “আমাদের লক্ষ্য প্রতিটি গ্রামের মা-বোনকে আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলা। সরকারের কাছ থেকে যে উদ্দেশ্যে ঋণ নেওয়া হয়, তা সঠিকভাবে কাজে লাগিয়ে সময়মতো কিস্তি পরিশোধ করলে সরকারের সঙ্গে আস্থার সম্পর্ক গড়ে ওঠে। এতে ভবিষ্যতে আরও বেশি ঋণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়।”

    তিনি টেকসই পল্লী উন্নয়নে প্রশাসন ও বিআরডিবির সমন্বিত কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।

    আলোচনা সভা শেষে উপস্থিত সুবিধাভোগী ও স্থানীয় সাধারণ মানুষের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাল্লা উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম, বাহাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মুকিতুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম মাস্টার, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আতাউর রহমান, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার কালীপদ দাশ, শাল্লা থানার উপ-পরিদর্শক (এসআই) শাহজাহানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিআরডিবির নারী সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    ছাতকে সংরক্ষিত বনভূমি পরিদর্শনে এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন

    July 21, 2026

    ​বেকেনহ্যামে নাসের রহমানের সঙ্গে রাজনগর জাতীয়তাবাদী ফোরাম ইউকের আলোচনা সভা

    July 20, 2026

    পাওনা টাকা চাওয়ায় নড়াইলে যুবককে ছুরিকাঘাত করে হত্যা

    July 20, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,100 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    বাংলাদেশ

    ছাতকে সংরক্ষিত বনভূমি পরিদর্শনে এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন

    By amarsylhetJuly 21, 20260
    Uncategorized

    মৌলভীবাজারে বালুমহাল তালিকাভুক্তি ও সনদ নবায়নের আবেদন আহ্বান

    By amarsylhetJuly 21, 20260
    বিশ্ব

    ​বেকেনহ্যামে নাসের রহমানের সঙ্গে রাজনগর জাতীয়তাবাদী ফোরাম ইউকের আলোচনা সভা

    By amarsylhetJuly 20, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.