Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    পাইলট প্রকল্পে জুড়ীর ফুলতলা ইউনিয়ন, ৮২১ কৃষকের হাতে কার্ড

    April 14, 2026

    শ্রীমঙ্গলে আউশ ধান উৎপাদন বৃদ্ধিতে প্রণোদনা কর্মসূচির উদ্বোধন

    April 14, 2026

    নড়াইলে নানা আয়োজনে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপিত

    April 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, April 14
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»মৌলভীবাজার»শ্রীমঙ্গলে আউশ ধান উৎপাদন বৃদ্ধিতে প্রণোদনা কর্মসূচির উদ্বোধন
    মৌলভীবাজার

    শ্রীমঙ্গলে আউশ ধান উৎপাদন বৃদ্ধিতে প্রণোদনা কর্মসূচির উদ্বোধন

    amarsylhetBy amarsylhetApril 14, 2026No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে আউশ ধানের (উফশী জাত) উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
    মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৯ খ্রি.) বিকালে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মো: মুজিবুর রহমান চৌধুরী।
    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: মহিবুল্লাহ আকন।
    উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটি, শ্রীমঙ্গল এই কর্মসূচির আয়োজন করে। কর্মসূচির আওতায় উপজেলার মোট ৬২০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক/কৃষাণীর মাঝে বিনামূল্যে ৫ কেজি আউশ ধানের বীজ এবং ২০ কেজি রাসায়নিক সার বিতরণ করা হবে।
    অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের এই প্রণোদনা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে কৃষকরা অধিক উৎপাদনে উৎসাহিত হবেন এবং দেশের খাদ্য ভান্ডার সমৃদ্ধ হবে।
    উপজেলা কৃষি কর্মকর্তাসহ স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ সহ কৃষি সম্প্রসারণ বিভাগের কর্মকর্তা এবং উপকারভোগী কৃষকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    পাইলট প্রকল্পে জুড়ীর ফুলতলা ইউনিয়ন, ৮২১ কৃষকের হাতে কার্ড

    April 14, 2026

    নড়াইলে নানা আয়োজনে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপিত

    April 14, 2026

    আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

    April 13, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,047 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026912 Views

    শ্রীমঙ্গলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৩, কয়েকজন গুরুতর আহত

    February 21, 2026808 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    মৌলভীবাজার

    পাইলট প্রকল্পে জুড়ীর ফুলতলা ইউনিয়ন, ৮২১ কৃষকের হাতে কার্ড

    By amarsylhetApril 14, 20260
    মৌলভীবাজার

    শ্রীমঙ্গলে আউশ ধান উৎপাদন বৃদ্ধিতে প্রণোদনা কর্মসূচির উদ্বোধন

    By amarsylhetApril 14, 20260
    সর্বশেষ

    নড়াইলে নানা আয়োজনে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপিত

    By amarsylhetApril 14, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.