শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের পৃথক অভিযানে ৪ জন ছিনতাইকারীসহ মোট ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ এপ্রিল ২০২৬ রাত প্রায় পৌনে ১২ টায় সাব-ইন্সপেক্টর সুজন কান্দি পালের নেতৃত্বে একটি অভিযানিক দল পৌরসভার চৌমুহনা এলাকায় এপেক্স শোরুমের সামনে অভিযান চালায়। এ সময় ছিনতাইয়ের প্রস্তুতিকালে এলাকায় চিহ্নিত তিন ছিনতাইকারীকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— ১. খালেদ মিয়া (২৮), পিতা: নজির মিয়া, সাং সুরমাভ্যালী।
২. কাওছার মিয়া (২৮), পিতা: সোহেল মিয়া, সাং শাহীবাগ
৩. সিয়াম মিয়া (২০), পিতা: মৃত কাদির মিয়া, সাং শান্তিবাগ
(সকলের থানা: শ্রীমঙ্গল, জেলা: মৌলভীবাজার)।
তাদের দেহ তল্লাশি করে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত গিয়ার চাকু, রামদা ও ছুরি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে রেলস্টেশন ও চৌমুহনা এলাকায় ছিনতাই ও চুরির সঙ্গে জড়িত।
এদিকে, একই থানার পৃথক অভিযানে পৌরসভার শাপলাবাগ এলাকা থেকে আরও এক ছিনতাইকারী শামীম মিয়া (২০), পিতা: সেলিম মিয়া, সাং ডলুছড়া, থানা: শ্রীমঙ্গল, জেলা: মৌলভীবাজারকে গ্রেফতার করা হয়।
এছাড়াও একটি মারামারি মামলায় আরও একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ জহিরুল ইসলাম মুন্না জানান, গ্রেফতারকৃত মোট ৫ জনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
