Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    সাংবাদিকদের সম্মানে শ্রীমঙ্গল থানার উদ্যোগে ইফতার মাহফিল

    March 14, 2026

    আত্রাইয়ে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

    March 13, 2026

    শ্রীমঙ্গলে ৫ খাদ্য প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ৩ লাখ টাকা

    March 12, 2026
    Facebook X (Twitter) Instagram
    Sunday, March 15
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»রাজনীতি»সুনামগঞ্জ–৫ আসনে ধানের শীষের গণজোয়ার:কলিম উদ্দিন মিলন
    রাজনীতি

    সুনামগঞ্জ–৫ আসনে ধানের শীষের গণজোয়ার:কলিম উদ্দিন মিলন

    amarsylhetBy amarsylhetJanuary 28, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ–৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদের পক্ষে গণজোয়ার আরও বিস্তৃত হচ্ছে।
    গ্রাম থেকে গ্রাম, পাড়া-মহল্লায় চলছে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী প্রচার-প্রচারণা।
    গত মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে উত্তর খুরমা ইউনিয়নের আলমপুর গ্রামে অনুষ্ঠিত এক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
    কলিম উদ্দিন আহমদ বলেন, “ধানের শীষের পক্ষে গ্রাম-গঞ্জে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ পরিবর্তন ও নিরাপত্তা চায়। একজন প্রার্থী হিসেবে আমি এই এলাকার সকল শ্রেণি-পেশার মানুষের কাছে দোয়া ও ভোট প্রার্থনা করছি।”
    তিনি আরও বলেন, “নির্বাচিত হলে সুনামগঞ্জ–৫ আসনের দীর্ঘদিনের অবহেলিত উন্নয়ন, ভাঙা যোগাযোগব্যবস্থা, বেকারত্ব, নিরাপত্তাহীনতা ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। মানুষের জীবনমান উন্নয়নই আমার প্রধান অঙ্গীকার।”
    স্থানীয় বিশিষ্ট মুরব্বি ও সাবেক বিএনপি নেতা রজব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জনতার স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। সভা পরিচালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোজাহিদুর রহমান হিরা ও বিএনপি নেতা চেরাগ আলী।
    সভায় প্রধান বক্তা ছিলেন সাবেক ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক রিপন তালুকদার।
    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. ফারুক আহমদ, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজলুল করিম বকুল, ছাতক পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন সুমেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাকি বিল্লাহ, উত্তর খুরমা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আজিজুর রহমানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
    এছাড়া উপস্থিত ছিলেন ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি, কৃষকদলের আহ্বায়ক সাজ্জাদুর রহমান, সদস্য সচিব ছালেক মিয়া তালুকদারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
    সভায় বিএনপি নেতা জাহিদ হোসেনের পরিবেশনায় নির্বাচনী গান পরিবেশিত হলে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
    গণসংযোগকালে আলমপুর, গিলাছড়া, হামিদপুর, তকিরাই, নোয়াগাঁও, মেশাপুর, দাহারগাঁও, মানজিয়ারা, তেরাপুর ও মোহনপুরসহ বিভিন্ন এলাকায় কলিম উদ্দিন মিলন সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। তিনি স্থানীয় সমস্যা শোনেন এবং উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন।
    পানি নিষ্কাশন সংকট, ভাঙা রাস্তা, কর্মসংস্থান, বন্যা মোকাবিলা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার ঘাটতিসহ নানা সমস্যার কথা সরাসরি জনতার কাছ থেকে শোনেন তিনি।
    এ সময় তিনি বলেন, “সুনামগঞ্জ–৫ আসন দীর্ঘদিন ধরে অবহেলিত। এখানকার উন্নয়ন কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। আমি নির্বাচিত হলে রাস্তা-ব্রিজ নির্মাণ, ড্রেজিং নিয়ন্ত্রণ, কৃষিজমি রক্ষা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়নসহ সার্বিক অগ্রগতির উদ্যোগ নেওয়া হবে।”
    নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে এ আসনে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। বিএনপি নেতাদের দাবি, জনগণের মন পরিবর্তনের হাওয়া বইছে এবং ভোটাররা ধানের শীষের প্রতীকের পক্ষে রায় দিতে আগ্রহী।
    রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আগামী দিনে এ আসনে প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র হবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    সাংবাদিকদের সম্মানে শ্রীমঙ্গল থানার উদ্যোগে ইফতার মাহফিল

    March 14, 2026

    আত্রাইয়ে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

    March 13, 2026

    শ্রীমঙ্গলে ৫ খাদ্য প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ৩ লাখ টাকা

    March 12, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 2026995 Views

    শ্রীমঙ্গলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৩, কয়েকজন গুরুতর আহত

    February 21, 2026774 Views

    শ্রীমঙ্গলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

    February 11, 2026245 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    মৌলভীবাজার

    সাংবাদিকদের সম্মানে শ্রীমঙ্গল থানার উদ্যোগে ইফতার মাহফিল

    By amarsylhetMarch 14, 20260
    সর্বশেষ

    আত্রাইয়ে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

    By amarsylhetMarch 13, 20260
    মৌলভীবাজার

    শ্রীমঙ্গলে ৫ খাদ্য প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ৩ লাখ টাকা

    By amarsylhetMarch 12, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.