Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    শ্রীমঙ্গলে পারিবারিক বিরোধের জেরে বৃদ্ধার বিষপানের অভিযোগ, অবস্থা আশঙ্কাজনক

    August 24, 2026

    শ্রীমঙ্গলে ৯ বছরের ছাত্রকে বলাৎকার ও মারধরের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

    August 23, 2026

    শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভারতীয় কসমেটিকস ও শাড়ি জব্দ

    August 23, 2026
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, August 25
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»মৌলভীবাজার»সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে এমপি হাজী মুজিবের ব্যতিক্রমী ঈদ আয়োজন
    মৌলভীবাজার

    সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে এমপি হাজী মুজিবের ব্যতিক্রমী ঈদ আয়োজন

    amarsylhetBy amarsylhetMarch 21, 2026No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    কাওছার ইকবাল, শ্রীমঙ্গল (মৌলভীবাজার): মৌলভীবাজারের কমলগঞ্জে সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে ব্যতিক্রমী উৎসবের আয়োজন করেছেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী(হাজী মুজিব)। তার নিজ বাসভবনে দুই দিনব্যাপী মেহেদী উৎসবের আয়োজন করা হয়েছে, যা ইতোমধ্যে এলাকায় প্রশংসিত হয়েছে।

    শুক্রবার উৎসবের প্রথম দিনে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ এলাকা থেকে প্রায় শতাধিক সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের কমলগঞ্জে এমপি’র বাড়ি কুশালপুরে নিয়ে আসা হয়। এ সময় তিনি নিজ হাতে শিশুদের নতুন পোশাকও পরিয়ে দেন।

    পরে সংসদ সদস্যের সহধর্মিণী, পুত্রবধূ, কন্যা, মৌলভীবাজার জেলা প্রশাসকের সহধর্মিণী, উপজেলা নির্বাহী কর্মকর্তার সহধর্মিণীসহ পরিবারের নারী সদস্যরা শিশুদের হাতে মেহেদী পরিয়ে দেন। আনন্দঘন পরিবেশে শিশুরা ঈদের আনন্দে মেতে ওঠে। এছাড়া শিশুদের নিয়ে লাউয়াছড়া জাতীয় উদ্যানসহ বিভিন্ন দর্শনীয় স্থানে ভ্রমণের আয়োজন করা হয়। তাদের প্রত্যেককে খাবারের প্যাকেটও বিতরণ করা হয়।

    অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামানসহ অন্যান্য অতিথিরা।

    বক্তারা বলেন, সংসদ সদস্য হওয়ার আগ থেকেই মুজিবুর রহমান চৌধুরী মানবিক কর্মকাণ্ডে সক্রিয়। পথশিশুদের নিয়ে এমন ব্যতিক্রমী আয়োজন নিঃসন্দেহে সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে।

    সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী বলেন, ‘আমার এলাকায় ‘সুবিধাবঞ্চিত’ বা ‘পথশিশু’ শব্দগুলো মুছে দিতে চাই। তাদের জীবনমান উন্নয়নে কাজ করে প্রত্যেক শিশুকে বিদ্যালয়মুখী করাই আমার লক্ষ্য’।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    শ্রীমঙ্গলে পারিবারিক বিরোধের জেরে বৃদ্ধার বিষপানের অভিযোগ, অবস্থা আশঙ্কাজনক

    August 24, 2026

    শ্রীমঙ্গলে ৯ বছরের ছাত্রকে বলাৎকার ও মারধরের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

    August 23, 2026

    শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভারতীয় কসমেটিকস ও শাড়ি জব্দ

    August 23, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,100 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    জীবনযাপন

    শ্রীমঙ্গলে পারিবারিক বিরোধের জেরে বৃদ্ধার বিষপানের অভিযোগ, অবস্থা আশঙ্কাজনক

    By amarsylhetAugust 24, 20260
    আইন-শৃঙ্খলা

    শ্রীমঙ্গলে ৯ বছরের ছাত্রকে বলাৎকার ও মারধরের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

    By amarsylhetAugust 23, 20260
    আইন-শৃঙ্খলা

    শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভারতীয় কসমেটিকস ও শাড়ি জব্দ

    By amarsylhetAugust 23, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.