Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    সিলেটে মৌলভীবাজার–হবিগঞ্জ বাস মালিক সমিতির দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি

    June 13, 2026

    শ্রীমঙ্গলের নোয়াগাঁও গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

    June 12, 2026

    হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদীর ওপর হামলার অভিযোগ

    June 12, 2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, June 13
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»বাংলাদেশ»হজরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করলেন তারেক রহমান
    বাংলাদেশ

    হজরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করলেন তারেক রহমান

    amarsylhetBy amarsylhetJanuary 22, 2026Updated:January 22, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    সিলেট প্রতিনিধি: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সিলেটে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন। বুধবার রাত ৯টা ২০ মিনিটে তিনি মাজারে পৌঁছান। জিয়ারত শেষে তিনি মাজার কবরস্থানে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর কবরেও শ্রদ্ধা জানান।
    এরপর রাত পৌনে ১০টার দিকে তিনি হজরত শাহপরান (রহ.)-এর মাজারের উদ্দেশে রওনা দেন।
    সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী জানান, দীর্ঘ প্রায় ২০ বছর পর তারেক রহমান সিলেটে এসেছেন। এখান থেকেই তিনি আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করবেন। তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াও নির্বাচনের আগে সিলেট থেকে জনসভা শুরু করতেন।
    তারেক রহমানের সঙ্গে সিলেটে এসেছেন তাঁর স্ত্রী জুবাইদা রহমান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ পর্যায়ের একটি প্রতিনিধিদল।
    বুধবার রাত ৮টার দিকে বিমানযোগে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে গাড়িবহর নিয়ে শাহজালাল (রহ.)-এর মাজারের পথে রওনা হলে বিমানবন্দর থেকে মাজার পর্যন্ত সড়কের দুই পাশে হাজার হাজার নেতা-কর্মী ও সাধারণ মানুষ তাকে অভিবাদন জানান। বাসের ভেতর থেকে তিনি হাত নেড়ে শুভেচ্ছা জানান।
    নেতা-কর্মীদের ভিড়ে সাধারণত ১৫ মিনিটের পথ অতিক্রম করতে তারেক রহমানের গাড়িবহরের প্রায় সোয়া এক ঘণ্টা সময় লাগে। মাজারের ফটকের সামনে যানজট সৃষ্টি হলে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদীর নেতা-কর্মীদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ জানান।
    সরেজমিনে দেখা গেছে, শাহজালাল (রহ.)-এর মাজার ও আশপাশ এলাকায় বিপুলসংখ্যক নেতা-কর্মীর উপস্থিতি ছিল। পুরো এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থা ছিল লক্ষণীয়। মাজারে প্রবেশের সময় দুই পাশে দাঁড়িয়ে থাকা নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান দেন। এ সময় তারেক রহমান হাত নেড়ে সবার প্রতি শুভেচ্ছা জানান।
    মাজার জিয়ারত শেষে তারেক রহমান হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন। এরপর তিনি দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে শ্বশুরবাড়িতে যান। সেখানে তিনি জুবাইদা রহমানের পরিবারের প্রয়াত সদস্যদের কবর জিয়ারত করেন। পরে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও প্রয়াত স্বজনদের স্মরণে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় এবং উপস্থিতদের মধ্যে শিরনি বিতরণ করা হয়।
    রাত যাপনের জন্য তারেক রহমান সস্ত্রীক সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পাশের পাঁচ তারকাবিশিষ্ট গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে অবস্থান করেন।
    বৃহস্পতিবার সকাল ১০টায় তিনি হোটেলে অরাজনৈতিক কিছু তরুণের সঙ্গে মতবিনিময় করেন। পরে বেলা ১১টার দিকে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য দেন।
    সিলেটের জনসভা শেষে সড়কপথে ঢাকায় ফেরার সময় তিনি মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরের আইনপুর মাঠে এক জনসভায় বক্তব্য রাখেন। সেখানে বিএনপির মনোনীত প্রার্থীদের জনগণের সঙ্গে পরিচয় করিয়ে দেন।
    এছাড়া একই দিনে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় আরও দুটি জনসভায় বক্তব্য রাখার কথা রয়েছে। এসব সভায় সংশ্লিষ্ট জেলাগুলোর বিএনপি মনোনীত প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়ার কথা রয়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    সিলেটে মৌলভীবাজার–হবিগঞ্জ বাস মালিক সমিতির দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি

    June 13, 2026

    শ্রীমঙ্গলের নোয়াগাঁও গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

    June 12, 2026

    হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদীর ওপর হামলার অভিযোগ

    June 12, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,088 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026965 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026950 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    বাংলাদেশ

    সিলেটে মৌলভীবাজার–হবিগঞ্জ বাস মালিক সমিতির দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি

    By amarsylhetJune 13, 20260
    মৌলভীবাজার

    শ্রীমঙ্গলের নোয়াগাঁও গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

    By amarsylhetJune 12, 20260
    রাজনীতি

    হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদীর ওপর হামলার অভিযোগ

    By amarsylhetJune 12, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.