Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    আত্রাইয়ে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

    March 13, 2026

    শ্রীমঙ্গলে ৫ খাদ্য প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ৩ লাখ টাকা

    March 12, 2026

    নড়াইলে ট্রলি উল্টে চালকের মৃত্যু

    March 11, 2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, March 14
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»মৌলভীবাজার»৫৫ বছরের অপেক্ষার অবসান: মৌলভীবাজার-১ এ ইতিহাস গড়ল জুড়ী
    মৌলভীবাজার

    ৫৫ বছরের অপেক্ষার অবসান: মৌলভীবাজার-১ এ ইতিহাস গড়ল জুড়ী

    amarsylhetBy amarsylhetFebruary 18, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email


    আমার সিলেট, জুড়ি প্রতিনিধি,এম এম সামছুল ইসলাম:
    মৌলভীবাজার-১ আসনটি বড়লেখা ও জুড়ী—এই দুই উপজেলা নিয়ে গঠিত। স্বাধীনতার পর থেকে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের ইতিহাসে জুড়ী উপজেলা থেকে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও কেউই বিজয়ের মুখ দেখেননি। অবশেষে প্রায় ৫৫ বছর পর প্রথমবারের মতো জুড়ী উপজেলা থেকে একজন প্রার্থী বিপুল ভোটে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় দল-মত নির্বিশেষে আনন্দ-উচ্ছ্বাসে ভাসছে পুরো উপজেলা।
    জানা গেছে, ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন জুড়ী উপজেলার পূর্বজুড়ী ইউনিয়নের বাসিন্দা ও তৎকালীন জেলা বিএনপির সহ-সভাপতি আছাদ উদ্দিন আহমদ বটল। তিনি জাতীয় পার্টির প্রার্থী, বড়লেখা উপজেলার বাসিন্দা অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরীর কাছে পরাজিত হন।
    পরবর্তীতে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন জুড়ী উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়নের বাসিন্দা ও সাবেক জেলা বিএনপির সহ-সভাপতি নাসির উদ্দিন আহমেদ মিঠু। সে নির্বাচনে তিনি তৎকালীন আওয়ামী লীগ সরকারের জাতীয় সংসদের হুইপ, বড়লেখা উপজেলার বাসিন্দা শাহাব উদ্দিনের কাছে পরাজিত হন। বিএনপির নেতাকর্মীদের অভিযোগ ছিল, সে সময় ব্যাপক অনিয়ম ও কেন্দ্র দখলের মাধ্যমে ফলাফল প্রভাবিত করা হয়।
    তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় বিএনপির মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে ইতিহাস গড়েন নাসির উদ্দিন আহমেদ মিঠু। তিনি বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের বাসিন্দা দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা আমিনুল ইসলামকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে বিজয় অর্জন করেন।
    স্বাধীনতার পর দীর্ঘ ৫৫ বছরের ইতিহাসে জুড়ী উপজেলা থেকে প্রথমবারের মতো একজন সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। বৃহস্পতিবার রাত থেকেই সমর্থকরা একে অপরকে মিষ্টিমুখ করিয়ে আনন্দ ভাগাভাগি করেন।
    মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নাসির উদ্দিন আহমেদ মিঠু সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন।
    নবনির্বাচিত সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু বলেন, “বড়লেখা ও জুড়ী উপজেলার মানুষের ঋণ আমি কখনো শোধ করতে পারব না। মানুষ কষ্ট করে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। যতদিন বেঁচে থাকব, বড়লেখা-জুড়ীর মানুষের পাশে থাকব এবং অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করব, ইনশাআল্লাহ।”

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    আত্রাইয়ে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

    March 13, 2026

    শ্রীমঙ্গলে ৫ খাদ্য প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ৩ লাখ টাকা

    March 12, 2026

    নড়াইলে ট্রলি উল্টে চালকের মৃত্যু

    March 11, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 2026995 Views

    শ্রীমঙ্গলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৩, কয়েকজন গুরুতর আহত

    February 21, 2026774 Views

    শ্রীমঙ্গলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

    February 11, 2026245 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    সর্বশেষ

    আত্রাইয়ে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

    By amarsylhetMarch 13, 20260
    মৌলভীবাজার

    শ্রীমঙ্গলে ৫ খাদ্য প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ৩ লাখ টাকা

    By amarsylhetMarch 12, 20260
    সর্বশেষ

    নড়াইলে ট্রলি উল্টে চালকের মৃত্যু

    By amarsylhetMarch 11, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.