Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    সিলেটে মৌলভীবাজার–হবিগঞ্জ বাস মালিক সমিতির দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি

    June 13, 2026

    শ্রীমঙ্গলের নোয়াগাঁও গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

    June 12, 2026

    হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদীর ওপর হামলার অভিযোগ

    June 12, 2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, June 13
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»মৌলভীবাজার»শ্রীমঙ্গলে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রতি মাসে ১৫ কেজি চাল ও ৩ হাজার টাকা করে সহায়তা বিতরণ
    মৌলভীবাজার

    শ্রীমঙ্গলে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রতি মাসে ১৫ কেজি চাল ও ৩ হাজার টাকা করে সহায়তা বিতরণ

    amarsylhetBy amarsylhetMay 27, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    কাউছার ইকবাল,শ্রীমঙ্গল,মৌলভীবাজার: শ্রীমঙ্গলে সাম্প্রতিক প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি মানবিক সহায়তা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

    মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান এবং সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল।

    এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আলাউদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিদ্দিকী, কমলগঞ্জ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দরুদ আহমেদ মাস্টার, শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন জারু, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ শেখ জহিরুল ইসলাম মুন্না, প্রশাসনিক কর্মকর্তা মোঃ রেজাউল করিমসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী বলেন, সরকারের মানবিক সহায়তা কার্যক্রমের আওতায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানো হয়েছে এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান জানান, প্রাথমিকভাবে প্রতিজন ক্ষতিগ্রস্ত কৃষককে মাসিক ১৫ কেজি চাল এবং ৩ হাজার টাকা করে নগদ সহায়তা প্রদান করা হচ্ছে। এখন পর্যন্ত ১ হাজার ৭৮৭ জন কৃষক এ সহায়তার আওতায় এসেছেন। আরও তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, অনুমোদন পেলে সহায়তার পরিধি বৃদ্ধি পাবে।

    উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, মোট ৪ হাজার ৭৮৭টি কৃষক পরিবারের তথ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এর মধ্যে মে-জুন ২০২৬ মাসের জন্য প্রাথমিকভাবে ১ হাজার ৭৮৭টি কৃষক পরিবারকে সহায়তা বরাদ্দ দেওয়া হয়েছে।

    এরই ধারাবাহিকতায় হাইল হাওর অধ্যুষিত ভূনবীর ইউনিয়নের ১০০টি ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের মাঝে মে ২০২৬ মাসের জন্য পরিবারপ্রতি ১৫ কেজি চাল ও ৩ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

    পর্যায়ক্রমে ইউনিয়নভিত্তিক বাকি ১ হাজার ৬৮৭টি পরিবারের মাঝেও মে ও জুন মাসের বরাদ্দ অনুযায়ী চাল ও নগদ অর্থ সহায়তা বিতরণ করা হবে। জুলাই মাসের বরাদ্দ পাওয়া সাপেক্ষে পরবর্তীতে তা বাস্তবায়ন করা হবে বলে সংশ্লিষ্টরা জানান।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    সিলেটে মৌলভীবাজার–হবিগঞ্জ বাস মালিক সমিতির দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি

    June 13, 2026

    শ্রীমঙ্গলের নোয়াগাঁও গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

    June 12, 2026

    হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদীর ওপর হামলার অভিযোগ

    June 12, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,088 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026965 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026950 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    বাংলাদেশ

    সিলেটে মৌলভীবাজার–হবিগঞ্জ বাস মালিক সমিতির দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি

    By amarsylhetJune 13, 20260
    মৌলভীবাজার

    শ্রীমঙ্গলের নোয়াগাঁও গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

    By amarsylhetJune 12, 20260
    রাজনীতি

    হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদীর ওপর হামলার অভিযোগ

    By amarsylhetJune 12, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.