Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    চুনারুঘাটে বিজ্ঞান মেলা: শিক্ষার্থীদের উদ্ভাবনী ভাবনায় প্রযুক্তির নতুন দিগন্ত

    June 13, 2026

    সিলেটে মৌলভীবাজার–হবিগঞ্জ বাস মালিক সমিতির দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি

    June 13, 2026

    শ্রীমঙ্গলের নোয়াগাঁও গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

    June 12, 2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, June 13
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»বাণিজ্য»সোনালী ব্যাংক রিটায়ার্ড অফিসার্স ফোরাম সিলেটের কমিটি পুনর্গঠন
    বাণিজ্য

    সোনালী ব্যাংক রিটায়ার্ড অফিসার্স ফোরাম সিলেটের কমিটি পুনর্গঠন

    amarsylhetBy amarsylhetJune 9, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    সালেহ আহমদ (স’লিপক): সোনালী ব্যাংক রিটায়ার্ড অফিসার্স ফোরাম, সিলেটের দ্বি-বার্ষিক সম্মেলনে নতুন কার্যনির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়েছে। এতে মোহাম্মদ কামাল মিয়াকে সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আব্দুস শুকুরকে সাধারণ সম্পাদক, কমলেশ পুরকায়স্থকে সাংগঠনিক সম্পাদক এবং সৈয়দ মাহমুদ আক্তারকে অর্থ সম্পাদক নির্বাচিত করে ২১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

    মঙ্গলবার (৯ জুন) দুপুর ১২টায় সিলেট নগরীর একটি অভিজাত হোটেলের হলরুমে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি মোহাম্মদ কামাল মিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসির জেনারেল ম্যানেজার খোকন চন্দ্র বিশ্বাস।

    ফোরামের দপ্তর সম্পাদক সুব্রত কান্তি দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের প্রধান উপদেষ্টা, বিশিষ্ট লেখক-গবেষক ও অবসরপ্রাপ্ত ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) অনন্ত কুমার সিংহ, মোস্তফা কামাল চৌধুরী, সৈয়দ ফরহাদ হোসেন, সেলিম আহমেদ চৌধুরী, সুদীপ্ত চৌধুরী এবং আব্দুল মোমিন চৌধুরী।

    সম্মেলনে শোক প্রস্তাব ও সাধারণ সম্পাদকের প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস শুকুর। অর্থ সম্পাদক সৈয়দ মাহমুদ আক্তার ফোরামের আয়-ব্যয়ের হিসাব পেশ করেন।

    অনুষ্ঠানে সোনালী ব্যাংক পিএলসির দরগাহ গেইট শাখার এজিএম পলি সাহার পুত্র, শিশু সাহিত্যিক দেব নীল সাহাকে তার রচিত ‘গুপ্তধনের সন্ধানে’ বইয়ের জন্য সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

    পরে ফোরামের প্রধান উপদেষ্টা অনন্ত কুমার সিংহ ২১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন।

    নতুন কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন— সহ-সভাপতি গৌরেন্দ্র কুমার দেব, আব্দুল ওয়াহিদ ও সাধন চন্দ্র পাল; যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম আহমেদ চৌধুরী ও সুদীপ্ত চৌধুরী; সহ-সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম; সহ-অর্থ সম্পাদক বীরেশ চন্দ্র তালুকদার; দপ্তর সম্পাদক সুব্রত কান্তি দাস; প্রচার সম্পাদক রুহুল আমিন; সহ-প্রচার সম্পাদক সিরাজুল ইসলাম; ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক দীপক রঞ্জন রায়; মহিলা বিষয়ক সম্পাদক সুমিতা দত্ত।

    নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন সৈয়দ ফরহাদ হোসেন, মৃণাল কান্তি গোস্বামী, এনাম উদ্দিন ও ফজল মিয়া।

    এছাড়া উপদেষ্টা কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে অনন্ত কুমার সিংহ এবং উপদেষ্টা হিসেবে মোস্তফা কামাল চৌধুরী, রণদীপ চন্দ্র দাস ও আব্দুর রউফ তালুকদার দায়িত্ব পালন করবেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    চুনারুঘাটে বিজ্ঞান মেলা: শিক্ষার্থীদের উদ্ভাবনী ভাবনায় প্রযুক্তির নতুন দিগন্ত

    June 13, 2026

    সিলেটে মৌলভীবাজার–হবিগঞ্জ বাস মালিক সমিতির দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি

    June 13, 2026

    শ্রীমঙ্গলের নোয়াগাঁও গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

    June 12, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,088 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026965 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026950 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    সর্বশেষ

    চুনারুঘাটে বিজ্ঞান মেলা: শিক্ষার্থীদের উদ্ভাবনী ভাবনায় প্রযুক্তির নতুন দিগন্ত

    By amarsylhetJune 13, 20260
    বাংলাদেশ

    সিলেটে মৌলভীবাজার–হবিগঞ্জ বাস মালিক সমিতির দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি

    By amarsylhetJune 13, 20260
    মৌলভীবাজার

    শ্রীমঙ্গলের নোয়াগাঁও গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

    By amarsylhetJune 12, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.