Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়মের অভিযোগ, ছাতকে বিক্ষোভ

    June 11, 2026

    শ্রীমঙ্গল থানায় নতুন ওসি হিসেবে যোগদান করলেন সরকার আব্দুল্লাহ আল মামুন

    June 10, 2026

    মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ‘কুইচ্চা লিটন’ ১৭ বছর পর গ্রেফতার

    June 10, 2026
    Facebook X (Twitter) Instagram
    Thursday, June 11
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»মানববন্ধন ও বিক্ষোভ»ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়মের অভিযোগ, ছাতকে বিক্ষোভ
    মানববন্ধন ও বিক্ষোভ

    ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়মের অভিযোগ, ছাতকে বিক্ষোভ

    amarsylhetBy amarsylhetJune 11, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলায় হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য প্রণীত সরকারি সহায়তার তালিকায় অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের বাদ দিয়ে অকৃষক ও অক্ষতিগ্রস্ত ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে বলে অভিযোগ করে বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন বঞ্চিত কৃষকরা।

    জানা গেছে, গত এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে টানা ভারী বর্ষণ ও জলাবদ্ধতার কারণে উপজেলার বিভিন্ন হাওরে পাকা বোরো ধান তলিয়ে যায়। এছাড়া কাটা ধান শুকাতে না পারায় বিপুল পরিমাণ ফসল পচে নষ্ট হয় এবং গোখাদ্য খড়েরও ব্যাপক ক্ষতি হয়। ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা প্রদানের লক্ষ্যে সরকারের নির্দেশনায় উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ তালিকা প্রণয়ন করে।

    উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে প্রায় ২ হাজার ১৮৬ জন কৃষকের নামের তালিকা পাঠানো হলেও অনুমোদন দেওয়া হয় মাত্র ১ হাজার ৯৪ জনের। অনুমোদিত কৃষকদের প্রত্যেককে নগদ ৩ হাজার টাকা এবং ১৫ কেজি চাল বিতরণ করা হয়েছে। তবে প্রকৃত ক্ষতিগ্রস্ত অনেক কৃষকের নাম তালিকায় স্থান না পাওয়ায় এলাকায় তীব্র অসন্তোষের সৃষ্টি হয়েছে।

    মঙ্গলবার কালারুকা ইউনিয়নের রায়ত গ্রামে বঞ্চিত কৃষকরা বিক্ষোভ মিছিল করেন। এর আগে একই দাবিতে শাল্লা উপজেলাতেও ক্ষতিগ্রস্ত কৃষকরা প্রতিবাদ কর্মসূচি পালন করেন।

    স্থানীয়দের অভিযোগ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিরা নিজেদের আত্মীয়-স্বজন এবং প্রভাবশালী ব্যক্তিদের নাম তালিকাভুক্ত করেছেন। এমনকি তালিকায় নাম অন্তর্ভুক্তির বিনিময়ে কৃষকদের কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগও উঠেছে।

    উত্তর খুরমা ইউনিয়নের বাসিন্দা ও বিএনপি নেতা মুজাহিদ আলী হিরা অভিযোগ করে বলেন, “প্রশাসনের কিছু ব্যক্তির যোগসাজশে স্বজনপ্রীতির মাধ্যমে কয়েকজন অক্ষতিগ্রস্ত ব্যক্তির নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।”

    দক্ষিণ খুরমা এলাকার বিএনপি নেতা আব্দুল খালিক বলেন, “যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত তারা তালিকা থেকে বাদ পড়েছেন, আর যাদের কোনো ক্ষতি হয়নি তাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।”

    ক্ষতিগ্রস্ত কৃষক উসমান গণি বলেন, “আমার অর্ধেক জমির ধান পানিতে নষ্ট হয়েছে। অথচ আমার নাম তালিকায় নেই। টাকা খেয়ে অনেকের নাম দেওয়া হয়েছে। আমরা এর সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।”

    এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা তৌহিদুল ইসলাম খান বলেন, “প্রাথমিকভাবে পাঠানো তালিকা থেকে আংশিক ক্ষতিপূরণের জন্য কিছু কৃষককে বাছাই করা হয়েছে। বাদ পড়া ব্যক্তিদের মধ্যে অসন্তোষ থাকাটাই স্বাভাবিক।”

    প্রকল্প কর্মকর্তা রেজাউল করিম জানান, কৃষি বিভাগের প্রস্তুতকৃত তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

    অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহি উদ্দিন বলেন, “আমার যোগদানের আগেই তালিকা প্রস্তুত করা হয়েছে। কোনো অনিয়ম বা দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    শ্রীমঙ্গল থানায় নতুন ওসি হিসেবে যোগদান করলেন সরকার আব্দুল্লাহ আল মামুন

    June 10, 2026

    মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ‘কুইচ্চা লিটন’ ১৭ বছর পর গ্রেফতার

    June 10, 2026

    দুদকের মামলায় কারাগারে বিউবোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী, সিলেটের বিদ্যুৎ উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ

    June 10, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,087 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026963 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026950 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    মানববন্ধন ও বিক্ষোভ

    ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়মের অভিযোগ, ছাতকে বিক্ষোভ

    By amarsylhetJune 11, 20260
    আইন-শৃঙ্খলা

    শ্রীমঙ্গল থানায় নতুন ওসি হিসেবে যোগদান করলেন সরকার আব্দুল্লাহ আল মামুন

    By amarsylhetJune 10, 20260
    আইন-শৃঙ্খলা

    মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ‘কুইচ্চা লিটন’ ১৭ বছর পর গ্রেফতার

    By amarsylhetJune 10, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.