দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজারে পরকীয়া সম্পর্কের জেরে নগদ টাকা ও স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগে এক কুয়েত প্রবাসী যুবক ও তার ভাবীকে কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) দোয়ারাবাজার থানা পুলিশ আদালতের মাধ্যমে উপজেলার পূর্ব সোনাপুর গ্রামের কুয়েত প্রবাসী রিয়াজ উদ্দিন (৩২) এবং দুই সন্তানের জননী সালেহা বেগম (৩১)-কে কারাগারে প্রেরণ করে।
মামলা সূত্রে জানা যায়, দীর্ঘদিনের সম্পর্কের জেরে গত ২ জুন সালেহা বেগম স্বামীর বাড়ি থেকে রিয়াজ উদ্দিনের সঙ্গে চলে যান। এ সময় তিনি ঘরে থাকা নগদ ৬ লাখ টাকা ও প্রায় ৭ ভরি স্বর্ণালংকার নিয়ে যান বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় সালেহার স্বামী কামরুল হাসান আদালতে চুরি ও অর্থ আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেন। এছাড়া কুয়েতে পাঠানোর প্রলোভন দেখিয়ে ৪ লাখ ৩০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে আরও একটি মামলা করা হয়।
দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার জানান, আদালতে দায়ের করা দুই মামলার ভিত্তিতে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। পরে আদালতে হাজির করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
