Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    জৈন্তাপুরে ছাবাহী ক্বোরআন শিক্ষা বোর্ড চিকনাগুলের কেন্দ্রীয় পরীক্ষায় কৃতী শিক্ষার্থী ও শিক্ষকদের সংবর্ধনা

    June 21, 2026

    রামগঞ্জে শিক্ষার্থী মেহেদীর ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় অধ্যক্ষসহ ৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা

    June 21, 2026

    শ্রীমঙ্গলে হিন্দু ধর্মাবলম্বীদের মানববন্ধন ও বিক্ষোভ

    June 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    Monday, June 22
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»আইন-শৃঙ্খলা»রামগঞ্জে শিক্ষার্থী মেহেদীর ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় অধ্যক্ষসহ ৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা
    আইন-শৃঙ্খলা

    রামগঞ্জে শিক্ষার্থী মেহেদীর ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় অধ্যক্ষসহ ৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা

    amarsylhetBy amarsylhetJune 21, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমির আবাসিক হল থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মেহেদী হাসানের (১৪) ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় বিদ্যালয়ের অধ্যক্ষ খন্দকার আবদুল মান্নানসহ ৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

    মামলায় একই শিক্ষা প্রতিষ্ঠানের দ্বাদশ শ্রেণির সাত শিক্ষার্থীর নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৯ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে।

    মেহেদীর বাবা জিয়াউদ্দিন বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যায় রামগঞ্জ থানায় এজাহার দাখিল করলে রাত সাড়ে ৮টার দিকে মামলাটি রুজু করা হয়।

    এজাহার সূত্রে জানা যায়, গত ১৬ জুন সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে একটি অজ্ঞাত নম্বর থেকে জিয়াউদ্দিনের মোবাইল ফোনে কল করে জানানো হয়, তার ছেলে মেহেদী গুরুতর অসুস্থ এবং দ্রুত বিদ্যালয়ে আসতে হবে। সে সময় জিয়াউদ্দিন ঢাকায় অবস্থান করায় তিনি স্ত্রী শারমিন আক্তার, ভাই, ভাগিনা ও মেয়েকে বিদ্যালয়ে যাওয়ার জন্য বলেন।

    স্বজনরা বিদ্যালয়ে গিয়ে শিক্ষকদের সঙ্গে কথা বলে জানতে পারেন, মেহেদীকে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। পরে হাসপাতালে গিয়ে তারা জানতে পারেন, মেহেদী মারা গেছে।

    মামলার এজাহারে আরও উল্লেখ করা হয়, মেহেদী ২০২৪ সালে ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমিতে ভর্তি হয়ে আবাসিক হলে থাকত। দীর্ঘদিন ধরে হলের জ্যেষ্ঠ শিক্ষার্থীরা তাকে এবং অন্যান্য কনিষ্ঠ শিক্ষার্থীদের শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত। এ বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে একাধিকবার মৌখিক ও লিখিত অভিযোগ করা হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়েছে।

    এজাহারে বলা হয়, কয়েকদিন আগে দ্বাদশ শ্রেণির এক শিক্ষার্থীর আইফোন চুরির ঘটনায় মেহেদীসহ কয়েকজনকে সন্দেহ করে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। বিষয়টি মেহেদী লিখিতভাবে অধ্যক্ষকে জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বরং অভিযোগ করার কারণে তাকে পুনরায় মারধর ও মানসিক নির্যাতনের শিকার হতে হয় বলে দাবি করেছেন বাদী।

    বাদীর অভিযোগ, নির্যাতনের কারণেই মেহেদীর মৃত্যু হয়েছে। পরে কে বা কারা তার মরদেহ চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

    রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, ঘটনার পর চাটখিল থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার অপেক্ষায় রয়েছে পুলিশ।

    তিনি আরও বলেন, “মেহেদীর বাবা জিয়াউদ্দিন বাদী হয়ে অধ্যক্ষ খন্দকার আবদুল মান্নানসহ সাত শিক্ষার্থীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৯-১০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    জৈন্তাপুরে ছাবাহী ক্বোরআন শিক্ষা বোর্ড চিকনাগুলের কেন্দ্রীয় পরীক্ষায় কৃতী শিক্ষার্থী ও শিক্ষকদের সংবর্ধনা

    June 21, 2026

    শ্রীমঙ্গলে হিন্দু ধর্মাবলম্বীদের মানববন্ধন ও বিক্ষোভ

    June 21, 2026

    ঐতিহাসিক মাজারের ডেক সিলগালা:ডিসি সারওয়ার আলম প্রত্যাহার, জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

    June 21, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,097 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    বাংলাদেশ

    জৈন্তাপুরে ছাবাহী ক্বোরআন শিক্ষা বোর্ড চিকনাগুলের কেন্দ্রীয় পরীক্ষায় কৃতী শিক্ষার্থী ও শিক্ষকদের সংবর্ধনা

    By amarsylhetJune 21, 20260
    আইন-শৃঙ্খলা

    রামগঞ্জে শিক্ষার্থী মেহেদীর ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় অধ্যক্ষসহ ৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা

    By amarsylhetJune 21, 20260
    মানববন্ধন ও বিক্ষোভ

    শ্রীমঙ্গলে হিন্দু ধর্মাবলম্বীদের মানববন্ধন ও বিক্ষোভ

    By amarsylhetJune 21, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.