নিজস্ব প্রতিবেদক, শ্রীমঙ্গল,২২ জুন: মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশ কর্তৃক দুই জন হারিয়ে যাওয়া মাদরাসা ছাত্রকে উদ্ধার করে নিরাপদ হেফাজতে রাখা হয়েছে। উদ্ধারকৃত শিশুরা মূলত কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানা এলাকা থেকে নিখোঁজ হয়েছিল। আজ ২২ জুন (সোমবার) রাত ১০টার দিকে শ্রীমঙ্গল থানা হেফাজতে থাকা এই শিশুদের প্রকৃত স্বজনদের সন্ধান চেয়ে বিবরণী প্রকাশ করা হয়েছে।
থানা সূত্রে ও প্রাপ্ত সংবাদের তথ্যের ভিত্তিতে উদ্ধারকৃত দুই শিশুর বিস্তারিত পরিচয় নিচে তুলে ধরা হলো:
১. জুবাহিদ @ মুবারক (বয়স ১০ বছর),পিতার নাম-আনোয়ার হোসেন,মাতার নাম- নাজরিন বেগম,ঠিকানা-গ্রাম মধ্যম মাসিমপুর, ডাকঘর: সরারচর, থানা: বাজিতপুর, জেলা: কিশোরগঞ্জ।
শিক্ষাপ্রতিষ্ঠান- আলী হোসেন দারুল উলুম মাদরাসা, বাজিতপুর থানা।শ্রেণি-৩য় শ্রেণি (নাজেরানা)
মোস্তাকিম (বয়স: ৮ বছর)
পিতার নাম-ফালু মিয়া
মাতার নাম-আমেনা,ঠিকানা- গ্রাম-দক্ষিণ সরারচর, ডাকঘর: সরারচর, থানা: বাজিতপুর, জেলা: কিশোরগঞ্জ।
শ্রেণি:১ম শ্রেণি (কায়দা)।
উল্লেখ্য নাম ও ঠিকানা ছবির দুটি ছাত্রের দেওয়া তথ্য থেকে লিখিত।
শ্রীমঙ্গল থানা পুলিশের উদাত্ত আহ্বান-উক্ত বর্ণনার সাথে মিল থাকা কোনো পরিবারের সন্ধান জানা থাকলে অথবা এই শিশুদের কোনো স্বজন বা পরিচিত ব্যক্তি চিনে থাকলে, অবিলম্বে শ্রীমঙ্গল থানা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে শিশুদের দ্রুত পরিবারের কাছে ফিরিয়ে দিতে সহযোগিতা করুন।
