আমার সিলেট ডেস্ক,ঢাকা, ২৪ জুন ২০২৬: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসি-এর মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘উপায়’ এবং অনলাইনভিত্তিক খাবার ও পণ্য অর্ডার ও ডেলিভারি প্রতিষ্ঠান ‘ফুডপান্ডা বাংলাদেশ’-এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই অংশীদারিত্বের মাধ্যমে ফুডপান্ডা রাইডারদের জন্য নিরবচ্ছিন্ন, নিরাপদ ও সহজ ডিজিটাল ক্যাশ কালেকশন ব্যবস্থা নিশ্চিত করা হবে।
সম্প্রতি ঢাকার গোল্ডেন টিউলিপ দ্য গ্র্যান্ডমার্ক হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে চুক্তিটি স্বাক্ষরিত হয়।
অনুষ্ঠানে ফুডপান্ডা বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন ডিরেক্টর (ফাইন্যান্স) তানভীর রশিদ, হেড অব পার্টনারশিপস অ্যান্ড শপস সিদ্ধার্থ ভৌমিক, লিড (ফিনটেক অ্যান্ড ডিজিটাল পেমেন্ট) মহিউদ্দিন কাজী শওরন, লিড (কান্ট্রি ফ্লিট হেলথ) মোহাম্মদ রুহুল আমিন রবিন এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (কোয়ালিটি টিম) মো. ইশতিয়াক হক রবিন।
উপায়-এর পক্ষে উপস্থিত ছিলেন হেড অব করপোরেট সেলস সাজ্জাদ আলম, চিফ বিজনেস অফিসার মো. মাহবুব সোবহান, ম্যানেজার (করপোরেট সেলস) মো. মামুনুর রশিদ, রিজিওনাল সেলস ম্যানেজার জসিম উদ্দিন, কেএএম (করপোরেট সেলস) মঈনুল ইসলাম চৌধুরী এবং কেএএম (করপোরেট সেলস) সোহেল রানা।
এই অংশীদারিত্বের ফলে ফুডপান্ডা রাইডাররা উপায়-এর ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ব্যবহার করে আরও সহজ, দ্রুত ও নিরাপদভাবে অর্থ সংগ্রহের সুবিধা পাবেন।
চুক্তির আওতায় উপায় ও ফুডপান্ডা যৌথভাবে রাইডারকেন্দ্রিক একটি ব্যবহারবান্ধব সেবা কাঠামো চালু করবে। এর মাধ্যমে ফুডপান্ডা রাইডাররা সহজেই উপায়-এর কালেকশন সল্যুশনের সঙ্গে যুক্ত হতে পারবেন। একই সঙ্গে এই সহযোগিতা উপায়-এর এজেন্ট এবং ফুডপান্ডা রাইডারদের জন্য আরও কার্যকর ও সুশৃঙ্খল লেনদেনের সুযোগ সৃষ্টি করবে।
উপায়-এর শক্তিশালী মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নেটওয়ার্ক এবং ফুডপান্ডার বিস্তৃত গ্রাহক ও ডেলিভারি ইকোসিস্টেমের সমন্বয়ে এই অংশীদারিত্ব দেশের ডিজিটাল বাণিজ্য ব্যবস্থার উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।
