Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

    June 24, 2026

    গ্রাহকদের জন্য এক্সক্লুসিভ বিএমডব্লিউ সুবিধা দিতে প্রাইম ব্যাংক ও এক্সিকিউটিভ মোটরসের চুক্তি স্বাক্ষর

    June 24, 2026

    উপায়-ফুডপান্ডা চুক্তি: রাইডারদের ডিজিটাল লেনদেন হবে আরও সহজ ও নিরাপদ

    June 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    Thursday, June 25
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»মানববন্ধন ও বিক্ষোভ»সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
    মানববন্ধন ও বিক্ষোভ

    সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

    amarsylhetBy amarsylhetJune 24, 2026No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    নড়াইল প্রতিনিধি: ঢাকার ধানমন্ডি-৩২ এলাকায় জামায়াতের সমাবেশে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নড়াইলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার (২৪ জুন) বেলা সাড়ে ১১টায় নড়াইল আদালত চত্বরে নড়াইল প্রেসক্লাবের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

    নড়াইল প্রেসক্লাবের সভাপতি এস এম আব্দুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহাবুবুর রশীদ লাবলুর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক কাজী হাফিজুর রহমান, খায়রুল আরেফিন রানা, রাজু আহমেদ, আল-আমিন ও তানজির হোসেন প্রমুখ।

    বক্তারা সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ এবং গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন ও মব জাস্টিসের ঘটনা স্বাধীন গণমাধ্যমের কণ্ঠরোধের শামিল। তারা এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

    সমাবেশে বক্তারা আরও বলেন, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও স্বাধীনভাবে দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করতে হবে। অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

    মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে নড়াইল প্রেসক্লাবের নেতৃবৃন্দ, স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    উপায়-ফুডপান্ডা চুক্তি: রাইডারদের ডিজিটাল লেনদেন হবে আরও সহজ ও নিরাপদ

    June 24, 2026

    শ্রীমঙ্গল নতুন বাজার মসজিদের ইমাম হাফেজ মাওলানা জামাল উদ্দিন এর দাফন সিলেটে সম্পন্ন

    June 24, 2026

    শ্রীমঙ্গলে উদ্ধার হওয়া কিশোরগঞ্জের নিখোঁজ দুই মাদরাসা ছাত্র স্বজনদের কাছে হস্তান্তর

    June 23, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,100 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    মানববন্ধন ও বিক্ষোভ

    সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

    By amarsylhetJune 24, 20260
    Uncategorized

    গ্রাহকদের জন্য এক্সক্লুসিভ বিএমডব্লিউ সুবিধা দিতে প্রাইম ব্যাংক ও এক্সিকিউটিভ মোটরসের চুক্তি স্বাক্ষর

    By amarsylhetJune 24, 20260
    বাণিজ্য

    উপায়-ফুডপান্ডা চুক্তি: রাইডারদের ডিজিটাল লেনদেন হবে আরও সহজ ও নিরাপদ

    By amarsylhetJune 24, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.