Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    জুড়ীতে ছেলের কুড়ালের আঘাতে বৃদ্ধ বাবার মৃত্যু

    June 28, 2026

    ঢাকায় সাইবার নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক সংলাপ শুরু, উদ্বোধন হলো ফিনিক্স সামিট ২০২৬

    June 27, 2026

    জাতীয় ফল কাঁঠাল:শ্রীমঙ্গলের পাহাড়ি অঞ্চলের সম্ভাবনাময় সম্পদ, স্বাস্থ্যের জন্যও জরুরী

    June 27, 2026
    Facebook X (Twitter) Instagram
    Sunday, June 28
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»Uncategorized»ঢাকায় সাইবার নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক সংলাপ শুরু, উদ্বোধন হলো ফিনিক্স সামিট ২০২৬
    Uncategorized

    ঢাকায় সাইবার নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক সংলাপ শুরু, উদ্বোধন হলো ফিনিক্স সামিট ২০২৬

    amarsylhetBy amarsylhetJune 27, 2026No Comments3 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আমার সিলেট ডেস্ক: বাংলাদেশের সাইবার নিরাপত্তা সক্ষমতা ও ডিজিটাল রিজাইলেন্স জোরদারের লক্ষ্যে রাজধানীতে শুরু হয়েছে দেশের অন্যতম বৃহৎ সাইবার নিরাপত্তা সম্মেলন ফিনিক্স সামিট ২০২৬। ‘Closing the Cyber Gap in Emerging Economies’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত পাঁচ দিনব্যাপী এ সম্মেলনের মূল কনফারেন্স বৃহস্পতিবার (২৬ জুন) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। এতে সরকারি নীতিনির্ধারক, শিল্পখাতের শীর্ষ নির্বাহী, একাডেমিক প্রতিনিধি, সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, প্রযুক্তি গবেষক, শিক্ষার্থী এবং দেশ-বিদেশের অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন।

    দেশের অন্যতম শীর্ষ সাইবার নিরাপত্তা উদ্যোগ দ্য টিম ফিনিক্স গ্রুপ (টিটিপিজি) ব্র্যাক ব্যাংক পিএলসির সহযোগিতায় এ সম্মেলনের আয়োজন করেছে। আয়োজকদের প্রত্যাশা, পাঁচ দিনব্যাপী এ সামিটে ১০ হাজারেরও বেশি অংশগ্রহণকারী যুক্ত হবেন।

    সম্মেলনের প্রথম দিনে সাইবার নিরাপত্তা, ডিজিটাল রিজাইলেন্স, জাতীয় গুরুত্বপূর্ণ অবকাঠামো সুরক্ষা, উদীয়মান প্রযুক্তি এবং বৈশ্বিক সাইবার হুমকি মোকাবিলা বিষয়ে একাধিক বিশেষজ্ঞ প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। দেশি-বিদেশি বিশেষজ্ঞরা এসব আলোচনায় তাদের অভিজ্ঞতা, গবেষণা এবং নীতিগত সুপারিশ তুলে ধরেন।

    প্রধান অতিথির বক্তব্যে ইয়াসের খান চৌধুরী বলেন, “আয়োজকদের কাছ থেকে প্রথম যখন এই সামিটের পরিকল্পনার কথা শুনি, তখনই আমি মুগ্ধ হয়েছিলাম। বাংলাদেশে এ ধরনের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। এখানে অনেক দক্ষ আইটি পেশাজীবী রয়েছেন, যারা দেশের প্রযুক্তি খাতের উন্নয়নে কাজ করতে চান। এ উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আমি ধন্যবাদ জানাই।”

    তিনি আরও বলেন, “সাইবার নিরাপত্তাই এই সামিটের মূল বিষয়। প্রদর্শনীতে অনেক উদ্ভাবনী ধারণা দেখেছি এবং আমিও কিছু মতামত শেয়ার করেছি। আইটি ও সাইবার নিরাপত্তা নিয়ে সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে। আমরা ধাপে ধাপে সেগুলো বাস্তবায়ন করব।”

    দ্য টিম ফিনিক্স গ্রুপের ফাউন্ডার ও চিফ অব রিসার্চ এএসএম শামীম রেজা বলেন, “সাইবার নিরাপত্তা এখন জাতীয় নিরাপত্তা, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং ডিজিটাল সার্বভৌমত্বের গুরুত্বপূর্ণ অংশ। সরকার, শিল্পখাত, একাডেমিয়া ও সাইবার নিরাপত্তা পেশাজীবীদের একই প্ল্যাটফর্মে এনে দেশের সাইবার সক্ষমতা আরও শক্তিশালী করাই আমাদের লক্ষ্য।”

    উল্লেখ্য, গত ২৩ জুন থেকে সামিটের কর্মসূচি শুরু হয়। প্রথম তিন দিনে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটে একাধিক কারিগরি কর্মশালা অনুষ্ঠিত হয়। এর মধ্যে ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সির (এনসিএসএ) সহযোগিতায় আয়োজিত ‘প্র্যাক্টিক্যাল সাইবার ইনভেস্টিগেশন’ কর্মশালা ছিল অন্যতম আকর্ষণ। এছাড়া ‘ডেভসেকঅপস ফর প্র্যাকটিশনার্স’, ‘মাস্টার অ্যাপ্লিকেশন সিকিউরিটি: ভালনারেবিলিটি ম্যানেজমেন্ট অ্যান্ড পেনিট্রেশন টেস্টিং’ এবং ‘র‍্যানসামওয়্যার মেকানিক্স’ শীর্ষক কর্মশালাও অনুষ্ঠিত হয়। এসব কর্মশালায় অংশগ্রহণকারীরা হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন।

    সামিটের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ২৭ জুন বিকেল সাড়ে ৪টায়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফকির মাহবুব আনাম, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ।

    তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, আইসিটি বিভাগ এবং ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সি (এনসিএসএ)-এর সহযোগিতায় সামিটটি অনুষ্ঠিত হচ্ছে। ব্র্যাক ব্যাংক পিএলসি পাওয়ার্ড বাই স্পন্সর এবং এক্সেনটেক পিএলসি ইন অ্যাসোসিয়েশন উইথ স্পন্সর হিসেবে যুক্ত রয়েছে। এছাড়া বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান স্পন্সর, নলেজ পার্টনার, ফেলোশিপ পার্টনার ও স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে সহযোগিতা করছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    জুড়ীতে ছেলের কুড়ালের আঘাতে বৃদ্ধ বাবার মৃত্যু

    June 28, 2026

    জাতীয় ফল কাঁঠাল:শ্রীমঙ্গলের পাহাড়ি অঞ্চলের সম্ভাবনাময় সম্পদ, স্বাস্থ্যের জন্যও জরুরী

    June 27, 2026

    বড়লেখা সীমান্তে পুশইনের অপচেষ্টা, বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধে ব্যর্থ বিএসএফ

    June 27, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,100 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    আইন-শৃঙ্খলা

    জুড়ীতে ছেলের কুড়ালের আঘাতে বৃদ্ধ বাবার মৃত্যু

    By amarsylhetJune 28, 20260
    Uncategorized

    ঢাকায় সাইবার নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক সংলাপ শুরু, উদ্বোধন হলো ফিনিক্স সামিট ২০২৬

    By amarsylhetJune 27, 20260
    কৃষি

    জাতীয় ফল কাঁঠাল:শ্রীমঙ্গলের পাহাড়ি অঞ্চলের সম্ভাবনাময় সম্পদ, স্বাস্থ্যের জন্যও জরুরী

    By amarsylhetJune 27, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.