Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    ইসলাম ও দেশের স্বার্থে সোহরাওয়ার্দী উদ্যানে পীর-মাশায়েখরা:মাজার ও খানকায় হামলা বন্ধের দাবি

    July 26, 2026

    ​জুড়ীতে জায়গা বিরোধের জেরে নারীর দায়ের কোপে অপর নারীর পা বিচ্ছিন্ন

    July 25, 2026

    শ্রীমঙ্গলে বছরব্যাপী ১ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ সূচনা

    July 25, 2026
    Facebook X (Twitter) Instagram
    Sunday, July 26
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»বাংলাদেশ»সাতছড়ি সীমান্তে ১০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বিজিবি
    বাংলাদেশ

    সাতছড়ি সীমান্তে ১০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বিজিবি

    amarsylhetBy amarsylhetJuly 24, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ​চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি সীমান্তে অভিযান চালিয়ে ১০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

    ​শুক্রবার (২৪ জুলাই) সকালে হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) সাতছড়ি বিওপির একটি টহল দল সংরক্ষিত বনাঞ্চলের দুর্গম পাহাড় এলাকায় অভিযান চালিয়ে এই মাদক উদ্ধার করে। বিজিবি জানায়, উদ্ধারকৃত গাঁজার আনুমানিক সিজার মূল্য ৩৫ হাজার টাকা।

    ​বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট উপজেলার সাতছড়ি সীমান্ত থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দুর্গম পাহাড় ও বনাঞ্চল এলাকায় টহল পরিচালনা করে বিজিবি। এসময় চোরাকারবারীদের লুকিয়ে রাখা ১০ কেজি গাঁজা জব্দ করা হয়। বিজিবির ধারণা, ভারত থেকে পাচার করে এনে দেশের অভ্যন্তরে সরবরাহের উদ্দেশ্যে এসব গাঁজা জঙ্গলে লুকিয়ে রাখা হয়েছিল। বিজিবির নিয়মিত টহলের কারণে পাচারকারীদের এই চেষ্টা ব্যর্থ হয়।

    ​উল্লেখ্য, চলতি মাসেই ৫৫ বিজিবির একাধিক বিশেষ অভিযানে ৪ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ৭১.৫ কেজি ভারতীয় গাঁজা, ১৩৬ বোতল ভারতীয় মদ, ৬ লিটার দেশীয় মদ এবং ৫ পিস ইয়াবাসহ মোট ৬ জনকে আটক করা হয়েছে।

    ​উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনি প্রক্রিয়া শেষে হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে হস্তান্তর করা হয়েছে।

    ​সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে ৫৫ বিজিবি কর্তৃপক্ষ জানায়, যুবসমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করতে এবং দেশের অর্থনীতি সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একইসঙ্গে চোরাচালান প্রতিরোধে সীমান্তে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি স্থানীয় সীমান্তবাসীর সহযোগিতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছে বিজিবি।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    ইসলাম ও দেশের স্বার্থে সোহরাওয়ার্দী উদ্যানে পীর-মাশায়েখরা:মাজার ও খানকায় হামলা বন্ধের দাবি

    July 26, 2026

    ​জুড়ীতে জায়গা বিরোধের জেরে নারীর দায়ের কোপে অপর নারীর পা বিচ্ছিন্ন

    July 25, 2026

    শ্রীমঙ্গলে বছরব্যাপী ১ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ সূচনা

    July 25, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,100 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    বাংলাদেশ

    ইসলাম ও দেশের স্বার্থে সোহরাওয়ার্দী উদ্যানে পীর-মাশায়েখরা:মাজার ও খানকায় হামলা বন্ধের দাবি

    By amarsylhetJuly 26, 20260
    আইন-শৃঙ্খলা

    ​জুড়ীতে জায়গা বিরোধের জেরে নারীর দায়ের কোপে অপর নারীর পা বিচ্ছিন্ন

    By amarsylhetJuly 25, 20260
    মৌলভীবাজার

    শ্রীমঙ্গলে বছরব্যাপী ১ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ সূচনা

    By amarsylhetJuly 25, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.