জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল ‘গণমিছিল’ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ আগস্ট) বিকেলে উপজেলা সদরে আয়োজিত এই গণমিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে স্থানীয় এক পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী আজিজ আহমদ কিবরিয়া, উপজেলা জামায়াতের আমির আব্দুল হাই হেলাল, জামায়াতের উপজেলা সেক্রেটারি ও জুড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আজিম উদ্দিন, জায়ফরনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন এবং সাগরনাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী লোকমান হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা তাঁদের বক্তব্যে জুড়ী উপজেলার সামগ্রিক উন্নয়ন, জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা এবং ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ গঠনে জামায়াতে ইসলামীর ভূমিকা তুলে ধরেন। একই সাথে আগামী স্থানীয় সরকার নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে সর্বস্তরের জনগণের সহযোগিতা ও সমর্থন কামনা করেন।
