বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি: দৈনিক ৫০০ টাকা মজুরি ও ভূমির অধিকারসহ পাঁচ দফা দাবিতে মৌলভীবাজারের বড়লেখায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন চা শ্রমিকরা। গত রোববার (৩০ আগস্ট) সকালে দক্ষিণগুল চা-বাগানের ভৈরবতলী ব্রিজ এলাকা থেকে মিছিল বের হয়ে কারখানার সামনে শেষ হয়। পরে সেখানে ঘণ্টাব্যাপী পথসভা অনুষ্ঠিত হয়।
দক্ষিণগুল বাগান পঞ্চায়েত কমিটির ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে বক্তব্য দেন কমিটির সভাপতি রমন চন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক নূরুল ইসলামসহ স্থানীয় শ্রমিক নেতারা। বক্তারা অভিযোগ করেন, বাগানে পর্যাপ্ত ওষুধ ও চিকিৎসক না থাকায় শ্রমিকরা চিকিৎসাবঞ্চিত হচ্ছেন। পাশাপাশি আবাসন ও রাস্তার বেহাল দশায় চরম ভোগান্তিতে পড়েছেন তারা।
বিক্ষোভকারীরা চা শ্রমিক ইউনিয়নের অবাধ নির্বাচন এবং ৫ শতাংশ ইনক্রিমেন্ট বহাল রাখার দাবি জানান। কর্মসূচি শেষে শ্রমিকরা কর্মস্থলে ফিরে যান।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
