Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    কমলগঞ্জে কর্মজীবী নারী অপহরণের চেষ্টা: সংঘবদ্ধ চক্রের ৩ সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার

    March 11, 2026

    নড়াইলের তেতুলবাড়িয়ায় মোটরসাইকেল বিদ্যুতের খুঁটিতে ধাক্কা, নিহত কিশোর

    March 10, 2026

    হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

    March 10, 2026
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, March 11
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»Uncategorized»কৃষি বিপণন অধিদপ্তর যে কোনো সহযোগিতা করতে সবসময় পাশে থাকবে:জুলিয়া জেসমিন মিলি
    Uncategorized

    কৃষি বিপণন অধিদপ্তর যে কোনো সহযোগিতা করতে সবসময় পাশে থাকবে:জুলিয়া জেসমিন মিলি

    amarsylhetBy amarsylhetDecember 4, 2025No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    সালেহ আহমদ (স’লিপক): সিলেটে কৃষি ব্যবসায় তরুণ ও নারী উদ্যোক্তাদের জন্য ১১ দিনব্যাপী অন-দ্যা-জব ট্রেনিং বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) উদ্বোধন করা হয়েছে।

    সিলেট নগরীর শাহজালাল উপশহরে এনজিও ফোরাম ট্রেনিং সেন্টারে কৃষি বিপণন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ও সাসটেইনেবল এগ্রিকালচার ফাউন্ডেশন বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত এ প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন সিলেট বিভাগীয় কৃষি বিপণন অধিদপ্তরের উপ-পরিচালক জুলিয়া যেসমিন মিলি।

    প্রধান অতিথির বক্তৃতায় উপ-পরিচালক বলেন, বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। প্রাকৃতিকভাবেই এদেশের মাটি খুব উর্বর। এ মাটিতে ফসল ফলাতে বেশি পরিশ্রম করতে হয় না। প্রয়োজন শুধু অদম্য ইচ্ছাশক্তি ও সঠিক জ্ঞানের। সঠিক জ্ঞানের অভাবে অনেক কৃষি জমি বছরে মাত্র একবার চাষ হয়, বাকি সময় পতিত থাকে। পতিত জমিতে বছরে একাধিকবার চাষ, নিত্যনতুন পদ্ধতি সম্পর্কে ধারণা লাভ ও নিজেকে দক্ষ করার জন্য প্রশিক্ষণ অপরিহার্য। প্রশিক্ষণ উদ্যোক্তাদের জ্ঞান বৃদ্ধির মাধ্যমে আত্মবিশ্বাসী, আত্মপ্রত্যয়ী ও দক্ষ করে গড়ে তোলে।

    তিনি বলেন, সরকার দেশের মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন ও অর্থনৈতিক অবস্থার পরিবর্তনের মাধ্যমে সমাজ ও দেশের সমৃদ্ধির জন্য কাজ করছে। নিজেকে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার মানসিকতা থেকেই দেশের পরিবর্তন সম্ভব। এরই অংশ হিসেবে কৃষি উদ্যোক্তা তৈরির এ প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আগামী ১১ দিন আপনাদের তিনটি বিষয়ে হাতেকলমে প্রশিক্ষণ দেওয়া হবে। এখান থেকে প্রাপ্ত জ্ঞান ও দক্ষতা প্রত্যেকে নিজ নিজ জায়গায় কাজে লাগাবেন। নিজেকে সফলভাবে গড়ে তুলতে জ্ঞান, দক্ষতা ও পরিশ্রমের সমন্বয় ঘটাবেন। কৃষি বিপণন অধিদপ্তর যেকোনো সহযোগিতা করতে সবসময় পাশে থাকবে বলে উল্লেখ করেন তিনি।

    সাসটেইনেবল এগ্রিকালচার ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যনেজার এ এস এম শাহিনের সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন সিলেট জেলার সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা আবু সালেহ মোঃ হুমায়ূন কবির। প্রশিক্ষণে মৌলভীবাজার জেলার ২৪ জন তরুণ ও নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    জৈন্তাপুরে নিষিদ্ধ লাল পাথর ক্রাশিং করায় দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা

    March 9, 2026

    শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

    March 4, 2026

    ঈপ্সিতার ট্যালেন্টপুলে বৃত্তি লাভ

    February 26, 2026
    Leave A Reply

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 2026995 Views

    শ্রীমঙ্গলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৩, কয়েকজন গুরুতর আহত

    February 21, 2026774 Views

    শ্রীমঙ্গলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

    February 11, 2026245 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    আইন-শৃঙ্খলা

    কমলগঞ্জে কর্মজীবী নারী অপহরণের চেষ্টা: সংঘবদ্ধ চক্রের ৩ সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার

    By amarsylhetMarch 11, 20260
    সর্বশেষ

    নড়াইলের তেতুলবাড়িয়ায় মোটরসাইকেল বিদ্যুতের খুঁটিতে ধাক্কা, নিহত কিশোর

    By amarsylhetMarch 10, 20260
    মৌলভীবাজার

    হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

    By amarsylhetMarch 10, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.