Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    শ্রীমঙ্গলে আদর্শ যুব সংঘের উদ্যোগে মুসলিমবাগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

    March 4, 2026

    শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

    March 4, 2026

    রাজনগরে ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বে হত্যার মামলার পলাতক তিন আসামি গ্রেপ্তার

    March 4, 2026
    Facebook X (Twitter) Instagram
    Thursday, March 5
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»Uncategorized»আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মৌলভীবাজার-১ আসনে সংসদ সদস্য প্রার্থীকে শোকজ
    Uncategorized

    আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মৌলভীবাজার-১ আসনে সংসদ সদস্য প্রার্থীকে শোকজ

    amarsylhetBy amarsylhetJanuary 9, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আহমেদ রিয়াজ উদ্দিনকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে শোকজ করা হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় শোকজ নোটিশটি অভিযুক্ত প্রার্থীর হাতে পৌঁছে দেওয়া হয়েছে।

    শুক্রবার বিকেলে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মৌলভীবাজার যুগ্ম ও জেলা দায়রা জজ ফারজানা শাকিলা সুমু চৌধুরী আগামী সোমবার বেলা ১১ ঘটিকায় জাপা প্রার্থীকে তার (অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা) কার্যালয়ে স্বশরীরে বা প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন।

    কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে, আহমেদ রিয়াজ উদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী এলাকা-২৩৫ মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) সংসদীয় আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্ব›দ্বীতা করছেন। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে তিনি ৭ জানুয়ারী বড়লেখা উপজেলার রশিদাবাদ চা বাগানে গিয়ে প্রতীকসহ লিফলেট বিতরণ করে তার পক্ষে ভোট চেয়েছেন এবং প্রচারণার ভিডিও পরদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট করেন। যা নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দৃষ্ঠিগোচর হয়েছে। যা গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এবং সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ লঙ্ঘিত হয়েছে। এজন্য তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কেন নির্বাচন কমিশনে সুপারিশ করা হবে না তৎমর্মে কারণ দর্শাতে নির্দেশ দেওয়া হলো।

    জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আহমেদ রিয়াজ উদ্দিন জানান, শুক্রবার সন্ধ্যায় বড়লেখা থানার এসআই সুব্রত চন্দ্র দাস শোকজ নোটিশটি তার কাছে হস্তান্তর করেছেন। তার দাবি তিনি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেননি। লিফলেট বিতরণ ও ভোট চাওয়ার ভিডিও ক্লিপটি এবারের নির্বাচনের নয়, তা ২০২৪ সালের নির্বাচনের প্রচারণার সময়ের। জবাবে তিনি প্রমাণ দিবেন।

    সহকারি রিটার্নিং কর্মকর্তা ও বড়লেখা ইউএনও গালিব চৌধুরী জাপা প্রার্থীকে কারণ দর্শানোর বিষয়টি নিশ্চিত করে বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগগুলো গুরুত্ব সহকারে যাচাই-বাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

    March 4, 2026

    ঈপ্সিতার ট্যালেন্টপুলে বৃত্তি লাভ

    February 26, 2026

    মৌলভীবাজারে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে যুবক খুন

    February 26, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 2026995 Views

    শ্রীমঙ্গলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৩, কয়েকজন গুরুতর আহত

    February 21, 2026773 Views

    শ্রীমঙ্গলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

    February 11, 2026244 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    মৌলভীবাজার

    শ্রীমঙ্গলে আদর্শ যুব সংঘের উদ্যোগে মুসলিমবাগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

    By amarsylhetMarch 4, 20260
    Uncategorized

    শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

    By amarsylhetMarch 4, 20260
    আইন-শৃঙ্খলা

    রাজনগরে ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বে হত্যার মামলার পলাতক তিন আসামি গ্রেপ্তার

    By amarsylhetMarch 4, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.