Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    বড়লেখায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

    May 14, 2026

    বিএনএনআরসির উদ্যোগে দুই দিনব্যাপী ‘স্কুল অব টিএফজিবিভি’ অনুষ্ঠিত

    May 13, 2026

    বড়লেখার চা বাগানে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মিললো চিরকুট

    May 13, 2026
    Facebook X (Twitter) Instagram
    Thursday, May 14
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»মৌলভীবাজার»আছিদ উল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পান্না লাল বর্ধনের অবসরজনিত বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত
    মৌলভীবাজার

    আছিদ উল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পান্না লাল বর্ধনের অবসরজনিত বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত

    amarsylhetBy amarsylhetJanuary 19, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেল আছিদ উল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পান্না লাল বর্ধন মহোদয়ের অবসরজনিত বিদায়ী অনুষ্ঠান তাঁর শেষ কর্মদিবস উপলক্ষে গত ১৮ জানুয়ারি ২০২৬ তারিখে বিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
    অনুষ্ঠানটি পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে শুরু হয়। পরে অতিথিবৃন্দ আসন গ্রহণ করলে বিদায়ী প্রধান শিক্ষক পান্না লাল বর্ধনকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়।
    বিদায়ী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. শাহজাহান মিয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মোল্লা শাকির আহমদ মাছুম। অনুষ্ঠানে বিদায়ী প্রধান শিক্ষক পান্না লাল বর্ধনের সুদীর্ঘ ৩৮ বছরের শিক্ষকতা জীবনের স্মৃতিচারণ করে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আখতার হোসেন।
    অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক বকুল চন্দ্র দেবনাথ, সজল চন্দ্র মোদক, আরিফ আহমেদ, মো. বাকি বিল্লাহ এবং অভিভাবক সদস্য মো. আব্দুর রাজ্জাক। বক্তারা বিদায়ী প্রধান শিক্ষকের দীর্ঘ কর্মজীবন, শিক্ষা বিস্তারে অবদান ও মানবিক গুণাবলি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
    অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক–কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
    উল্লেখ্য, পান্না লাল বর্ধন ১ ফেব্রুয়ারি ১৯৮৮ সালে আছিদ উল্লা উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। তিনি ৯ অক্টোবর ২০০৩ থেকে ১৪ অক্টোবর ২০০৯ পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ১৫ অক্টোবর ২০০৯ থেকে ১৮ জানুয়ারি ২০২৬ পর্যন্ত প্রধান শিক্ষক হিসেবে সুনাম ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন শেষে অবসর গ্রহণ করেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    বড়লেখায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

    May 14, 2026

    বিএনএনআরসির উদ্যোগে দুই দিনব্যাপী ‘স্কুল অব টিএফজিবিভি’ অনুষ্ঠিত

    May 13, 2026

    বড়লেখার চা বাগানে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মিললো চিরকুট

    May 13, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,079 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026945 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026910 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    মৌলভীবাজার

    বড়লেখায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

    By amarsylhetMay 14, 20260
    সর্বশেষ

    বিএনএনআরসির উদ্যোগে দুই দিনব্যাপী ‘স্কুল অব টিএফজিবিভি’ অনুষ্ঠিত

    By amarsylhetMay 13, 20260
    মৌলভীবাজার

    বড়লেখার চা বাগানে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মিললো চিরকুট

    By amarsylhetMay 13, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.