Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    সিলেট–সুনামগঞ্জ মহাসড়কে বাস–সিএনজি সংঘর্ষে নিহত ২,মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া

    May 5, 2026

    মৌলভীবাজারে নতুন এসপি রিয়াজুল ইসলাম,বিল্লাল হোসেন নৌ পুলিশে বদলি

    May 5, 2026

    শ্রীমঙ্গলে প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষ, চালকের অবস্থা আশঙ্কাজনক

    May 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, May 6
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»মৌলভীবাজার»তারেক রহমানের আগমন উপলক্ষে মৌলভীবাজারে লাখো মানুষের সমাবেশের প্রস্তুতি
    মৌলভীবাজার

    তারেক রহমানের আগমন উপলক্ষে মৌলভীবাজারে লাখো মানুষের সমাবেশের প্রস্তুতি

    amarsylhetBy amarsylhetJanuary 21, 2026No Comments3 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    কাওছার ইকবাল, শ্রীমঙ্গল প্রতিনিধি (মৌলভীবাজার): বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে গোটা মৌলভীবাজার জেলায় সাজ সাজ রব। চারিদিকে উৎসবের আমেজ বিরাজ করছে। জনসভা উপলক্ষে মঞ্চ নির্মাণসহ সকল প্রস্তুতি শেষ পর্যায়ে।

    বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল বৃহস্পতিবার দ্বিতীয় জনসভায় মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে আসছেন। এদিন তিনি শেরপুরের আইনপুর মাঠে বিশাল জনসমাবেশে বক্তব্য রাখবেন। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই জনসভা অনুষ্ঠিত হচ্ছে। দীর্ঘদিন পর তারেক রহমান এই অঞ্চলে আসছেন।

    তারেক রহমানের আগমন উপলক্ষে সমাবেশকে সফল করতে মৌলভীবাজার জেলাসহ জেলার সাতটি উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতা ও কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। জনসভা সফল করতে ব্যাপক প্রস্তুতি ও কর্মযজ্ঞ পরিচালিত হচ্ছে। মৌলভীবাজার জেলা ছাড়াও শেরপুরের কাছাকাছি হওয়ায় হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার একাংশ এবং সিলেটের ওসমানী নগর ও বালাগঞ্জ উপজেলার একাংশের মানুষও এ জনসভায় অংশ নেবেন।

    জেলা বিএনপি’র নেতাদের সুত্র থেকে জানা গেছে, দীর্ঘ ১৭ বছর পর মৌলভীবাজারে বিএনপির শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে এ জনসভা হচ্ছে। অতীতে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৌলভীবাজারের এই শেরপুর এলাকা সফর করেছেন।
    এই সমাবেশকে সফল করতে মৌলভীবাজার জেলা, উপজেলাসহ তৃণমূল পর্যায়ের বিএনপি ও সহযোগী সংগঠন এবং নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে। তবে জনসভায় সারা জেলা থেকে লাখো মানুষের সমাবেশ ঘটবে বলে আশাবাদী বিএনপি নেতারা।

    জেলা বিএনপি সূত্রে জানা গেছে, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী বৃহস্পতিবার হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের আনুষ্ঠানিক প্রচার কার্যক্রম শুরু করবেন। এজন্য বুধবার রাতে আকাশপথে তিনি সিলেটে পৌঁছাবেন। তারেক রহমান পরের দিন বৃহস্পতিবার সকালে হজরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এরপর এদিন বেলা ১১টায় সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত প্রথম জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন।

    সিলেটের জনসভা শেষে তারেক রহমান ঢাকা-সিলেট সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা দেবেন। এ সময় মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর এলাকায় আইনপুর খেলার মাঠে দিনের দ্বিতীয় জনসভায় যোগ দেবেন তিনি। বেলা একটা থেকে দুইটার মধ্যে জনসভায় তাঁর উপস্থিতি আশা করা হচ্ছে। পরে তিনি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে আরেকটি জনসভায় অংশ নেবেন। এরপর তিনি ব্রাক্ষণবাড়িয়ায় জনসভায় অংশ নেবেন।

    মৌলভীবাজার ৩ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান এবং জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম বলেন, দলের চেয়ারম্যান তারেক রহমানের আগমন ঘিরে মৌলভীবাজারে উৎসবের আমেজ বিরাজ করছে। শেরপুরের আইনপুর মাঠে জনসভার আয়োজনের প্রস্তুতি শেষ পর্যায়ে। আয়োজকদের ধারণা লক্ষাধিক মানুষের সমাগম হবে। এখন মাঠের কাজ শেষ পর্যায়ে। আমরা রেগুলার মাঠে যাচ্ছি, মিটিং করছি। জেলা ছাড়াও কেন্দ্রীয় নেতারা মাঠ পরিদর্শন করেছেন।

    মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, তিনস্তরের নিরাপত্তা গ্রহণ করা হয়েছে। এ সময় জনসভাস্থলের নিরাপত্তা ব্যবস্থা, যানবাহন চলাচল, জনসমাগম ব্যবস্থাপনা এবং শৃঙ্খলা রক্ষার বিষয়গুলোর প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনসভাটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সকল নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

    সবকিছু মিলিয়ে যাতে শান্তিপূর্ণভাবে সমাবেশ শেষ হয়, সে রকম পরিকল্পনা নেওয়া হয়েছে। সামগ্রিকভাবে বিষয়টি তাদের পর্যবেক্ষণে আছে বলে পুলিশ সুপার জানান। এ জনসভা নিয়ে খুবই সতর্ক অবস্থায় আছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    সিলেট–সুনামগঞ্জ মহাসড়কে বাস–সিএনজি সংঘর্ষে নিহত ২,মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া

    May 5, 2026

    বড়লেখায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

    May 5, 2026

    মৌলভীবাজারে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, শ্রেষ্ঠদের সম্মাননা প্রদান

    May 4, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,074 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026945 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026903 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    সর্বশেষ

    সিলেট–সুনামগঞ্জ মহাসড়কে বাস–সিএনজি সংঘর্ষে নিহত ২,মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া

    By amarsylhetMay 5, 20260
    Uncategorized

    মৌলভীবাজারে নতুন এসপি রিয়াজুল ইসলাম,বিল্লাল হোসেন নৌ পুলিশে বদলি

    By amarsylhetMay 5, 20260
    Uncategorized

    শ্রীমঙ্গলে প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষ, চালকের অবস্থা আশঙ্কাজনক

    By amarsylhetMay 5, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.