Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা: আসামি গ্রেফতার, পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও ও মহাসড়ক অবরোধ

    July 22, 2026

    ছাতকে সংরক্ষিত বনভূমি পরিদর্শনে এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন

    July 21, 2026

    মৌলভীবাজারে বালুমহাল তালিকাভুক্তি ও সনদ নবায়নের আবেদন আহ্বান

    July 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, July 22
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»Uncategorized»দেশ ও দেশের সার্বিক উন্নয়নেধানের শীষে ভোট দিন—মিলন
    Uncategorized

    দেশ ও দেশের সার্বিক উন্নয়নেধানের শীষে ভোট দিন—মিলন

    amarsylhetBy amarsylhetJanuary 25, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ছাতক সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ-৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক এবং জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন আহমেদ মিলনের ধানের শীষ প্রতীকের বিশাল পৃথক প্রচার মিছিল ছাতক ও গোবিন্দগঞ্জে অনুষ্ঠিত হয়েছে।

    গত শনিবার ২৪ জানুয়ারি বিকেলে ছাতক শহরে এক বর্ণাঢ্য প্রচার মিছিল শেষে ট্রাফিক পয়েন্টে অনুষ্ঠিত পথসভায় দলীয় নেতাকর্মীসহ হাজারো সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।

    ছাতক পৌর বিএনপির আহবায়ক শামছুর রহমান শামছুর সভাপতিত্বে এবং পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন মহি ও জসিম উদ্দিন সুমেনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত হয়।

    অনু‌ষ্টিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন, “দেশকে সঠিক পথের দিকে এগিয়ে নিতে ধানের শীষ প্রতীকের বিকল্প নেই। ছাতক–দোয়ারাবাজারবাসীর কাঙ্ক্ষিত উন্নয়ন, আধুনিক যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্য খাতে সংস্কার এবং দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়া প্রয়োজন।”

    তিনি বলেন, ধানের শীষ প্রতীকই স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এবং ভবিষ্যৎ বাংলাদেশের কান্ডারী বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আদর্শের প্রতীক। জনগণের ভোট ও সমর্থন পেলে তিনি ছাতক–দোয়ারাকে একটি সমৃদ্ধ ও আধুনিক এলাকায় রূপান্তরের অঙ্গীকার করেন।

    পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মিফতাহ সিদ্দিকী বলেন, “ধানের শীষই ছাতক–দোয়ারাবাজারবাসীর উন্নয়ন ও মুক্ত গণতন্ত্রের প্রতীক। দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার এবং উন্নয়নের ধারাবাহিকতা ফিরিয়ে আনতে ধানের শীষে ভোট দিন।” তিনি ছাতক–দোয়ারার উন্নয়নে মিলনের যোগ্য নেতৃত্বের ওপর আস্থা প্রকাশ করেন।

    সভায় আরও বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য স্বাক্ষর ক্ষমতা প্রাপ্ত এডভোকেট আব্দুল হক, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কমিটির সদস্য ও বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এডভোকেট এটিএম ফয়েজ, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

    এর আগে সকাল ১১টায় গোবিন্দগঞ্জ পয়েন্টে ধানের শীষ প্রতীকের আরেকটি বিশাল প্রচার মিছিল বের হয়। মিছিল শেষে গোলচত্তর এলাকায় অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি মনোনীত প্রার্থী কলিম উদ্দিন আহমেদ মিলন।

    দুই সভা বক্তারা আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীককে জয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, ছাতক–দোয়ারাবাজারের অবহেলিত উন্নয়ন, জনদুর্ভোগ নিরসন ও নাগরিক সুবিধা বৃদ্ধির জন্য বিএনপি প্রার্থী মিলনের বিজয় অত্যন্ত জরুরি।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    মৌলভীবাজারে বালুমহাল তালিকাভুক্তি ও সনদ নবায়নের আবেদন আহ্বান

    July 21, 2026

    কার্ডিফে ডিভলিউশনের জনক ও ওয়েলসের প্রথম ফার্স্ট মিনিস্টার রডরি মর্গানের স্ট্যাচু উন্মোচন

    July 12, 2026

    ব্রিস্টলে পবিত্র আশুরা উপলক্ষে শাহাদাতে কারবালা মাহফিল ও নতুন কমিটি গঠন

    July 11, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,100 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    আইন-শৃঙ্খলা

    নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা: আসামি গ্রেফতার, পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও ও মহাসড়ক অবরোধ

    By amarsylhetJuly 22, 20260
    বাংলাদেশ

    ছাতকে সংরক্ষিত বনভূমি পরিদর্শনে এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন

    By amarsylhetJuly 21, 20260
    Uncategorized

    মৌলভীবাজারে বালুমহাল তালিকাভুক্তি ও সনদ নবায়নের আবেদন আহ্বান

    By amarsylhetJuly 21, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.