এম এম সামছুল ইসলাম: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “আমরা গোলামির রাজনীতি চাই না, আজাদীর রাজনীতি রাজনীতি চাই। দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে জনগণকে সম্পৃক্ত করে একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন এখন সময়ের দাবি।”
শনিবার (৭ ফেব্রুয়ারি) মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার নবীনচন্দ্র হাই স্কুল মাঠে ১১ দলীয় জোট আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, “১১ দলীয় জোট রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে সিলেট ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক মানের বিমানবন্দরে রূপান্তর করা হবে। ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ও জনগণের অধিকার পুনরুদ্ধারে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।”
কুলাউড়ার চা শ্রমিকদের প্রসঙ্গে তিনি বলেন, “এই অঞ্চলে বিপুল সংখ্যক চা শ্রমিক রয়েছেন, অথচ তারা ন্যায্য মজুরি ও অধিকার থেকে বঞ্চিত। আমরা ক্ষমতায় গেলে তাদের প্রাপ্য অধিকার নিশ্চিত করবো। আমি কুলাউড়ায় ছায়া এমপি হিসেবে দায়িত্ব পালন করবো।”
তিনি আরও বলেন, “মৌলভীবাজার-২ আসনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিলেই সেই ভোট আমাকে দেওয়া হবে।”
মৌলভীবাজার ২ আসনের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার এম শাহেদ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এড. এহসানুল্ মাহবুবুর জোবায়ের,সিলেট মহানগরী সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব, মৌলভীবাজার-১ (জুড়ী-বড়লেখা) আসনের এম পি পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম,মৌলভীবাজার জেলা নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান,জেলা সহকারী সেক্রেটারি আজিজ আহমদ কিবরিয়া, জেলা কর্মপরিষদের সদস্য আব্দুল কুদ্দুস নোমান, কুলাউড়া উপজেলা জামায়াতের আমীর আব্দুল মুনতাজিম, নায়েবে আমীর মো. জাকির হোসেন ও সেক্রেটারি বেলাল আহমদ চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুলাউড়া উপজেলা আহ্বায়ক ফারুক উদ্দিন আহমদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ আলম সরকার, বাংলাদেশ খেলাফত মজলিশ কুলাউড়া উপজেলা সভাপতি মাওলানা ইউনুস আহমদ, সিনিয়র সহ-সভাপতি মাওলানা রফিকুর রহমান, সহ-সভাপতি আব্দুস শাকুর, এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব জাহিদুল ইসলাম রুমেলসহ ১১ দলীয় জোটভুক্ত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
ডা. শফিকুর রহমানের আগমনকে ঘিরে কুলাউড়া উপজেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। জনসভায় বিপুলসংখ্যক নারী কর্মী উপস্থিতি ছিলেন। এ নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
