Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    শ্রীমঙ্গলে ছেলের হামলায় পিতা নিহত, ভাই গুরুতর আহত; ৩ ঘণ্টার মধ্যে ঘাতক গ্রেফতার

    April 15, 2026

    শ্রীমঙ্গলে ছেলের ধারালো অস্ত্রের আঘাতে পিতার মৃত্যু, ভাই গুরুতর আহত

    April 15, 2026

    শ্রীমঙ্গলে পুলিশের সাড়াশি অভিযান: শাপলাবাগ থেকে ৫ সন্ত্রাসী গ্রেফতার

    April 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, April 15
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»মৌলভীবাজার»ত্রয়োদশ জাতীয় নির্বাচন–২০২৬: শ্রীমঙ্গলে প্রস্তুতি সম্পন্ন, তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা
    মৌলভীবাজার

    ত্রয়োদশ জাতীয় নির্বাচন–২০২৬: শ্রীমঙ্গলে প্রস্তুতি সম্পন্ন, তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা

    amarsylhetBy amarsylhetFebruary 11, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    শ্রীমঙ্গল প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। উপজেলায় মোট ৮৭টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্টরা মনে করছেন, কয়েকটি কেন্দ্র গুরুত্বপূর্ণ হলেও সার্বিকভাবে ঝুঁকির সম্ভাবনা কম। ভোটার উপস্থিতি পরিস্থিতির ওপর প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।
    আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ সহকারী রিটার্নিং অফিসারের সঙ্গে সমন্বয় করে মাঠে দায়িত্ব পালন করবেন। মৌলভীবাজারের বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জজ নির্জন কুমার মিত্রসহ সংশ্লিষ্ট এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা নির্বাচনী কার্যক্রম তদারকি করবেন।
    নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে শ্রীমঙ্গলে ২৩০ জন পুলিশ সদস্য, ৮০ বিজিবি সদস্য, ২ প্লাটুন আনসার এবং ৭০ গ্রাম পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। এছাড়া র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যরাও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে রয়েছেন। কেন্দ্রের গুরুত্ব অনুযায়ী তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা—স্থির (স্ট্যাটিক), মোবাইল, স্ট্রাইকিং এবং বিশেষ টিম—মোতায়েন করা হয়েছে।
    উপজেলা রিটার্নিং অফিসার ইসলাম উদ্দিন নির্বাচন সংক্রান্ত কার্যক্রম তদারকি করছেন। অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন আসিফ শ্রীমঙ্গল ও কমলগঞ্জ থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ জহিরুল ইসলাম (জে. ই. মুন্না) জানান, উপজেলা রিটার্নিং অফিসার ইসলাম উদ্দিনসহ আরও চারজন ম্যাজিস্ট্রেট সরাসরি মাঠে দায়িত্ব পালন করবেন। দুই থানার পুলিশ সদস্যরাও সার্বক্ষণিক তৎপর রয়েছেন।
    এছাড়া, নির্বাচনী প্রস্তুতি ও অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে অ্যাপাচি গাড়ি দিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় মহড়া সম্পন্ন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
    উল্লেখ্য, শ্রীমঙ্গল উপজেলার মোট ভোটার সংখ্যা ২,৫৪,৪৪১ জন, যার মধ্যে পুরুষ ভোটার ১,২৮,৪৭১ জন এবং মহিলা ভোটার ১,২৫,৯৭০ জন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    শ্রীমঙ্গলে ছেলের হামলায় পিতা নিহত, ভাই গুরুতর আহত; ৩ ঘণ্টার মধ্যে ঘাতক গ্রেফতার

    April 15, 2026

    শ্রীমঙ্গলে ছেলের ধারালো অস্ত্রের আঘাতে পিতার মৃত্যু, ভাই গুরুতর আহত

    April 15, 2026

    শ্রীমঙ্গলে পুলিশের সাড়াশি অভিযান: শাপলাবাগ থেকে ৫ সন্ত্রাসী গ্রেফতার

    April 14, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,053 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026917 Views

    শ্রীমঙ্গলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৩, কয়েকজন গুরুতর আহত

    February 21, 2026811 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    Uncategorized

    শ্রীমঙ্গলে ছেলের হামলায় পিতা নিহত, ভাই গুরুতর আহত; ৩ ঘণ্টার মধ্যে ঘাতক গ্রেফতার

    By amarsylhetApril 15, 20260
    মৌলভীবাজার

    শ্রীমঙ্গলে ছেলের ধারালো অস্ত্রের আঘাতে পিতার মৃত্যু, ভাই গুরুতর আহত

    By amarsylhetApril 15, 20260
    মৌলভীবাজার

    শ্রীমঙ্গলে পুলিশের সাড়াশি অভিযান: শাপলাবাগ থেকে ৫ সন্ত্রাসী গ্রেফতার

    By amarsylhetApril 14, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.