বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজার-১ (বড়লেখা–জুড়ী) আসনের বড়লেখা উপজেলায় ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে অন্যের ভোট দেওয়ার চেষ্টা করতে গিয়ে ওমর ফারুক (২৮) নামে এক যুবক আটক হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে বড়লেখা পৌরসভার ষাটমা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দুপুরের দিকে ওমর ফারুক ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে অন্য একজনের ভোট দেওয়ার চেষ্টা করেন। এ সময় দায়িত্বরত পুলিশ সদস্য ও পোলিং কর্মকর্তাদের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তার বক্তব্যে অসংগতি ধরা পড়লে তাকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়।
পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামীমের কাছে হস্তান্তর করা হয়। ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে ভোট দেওয়ার চেষ্টার অভিযোগে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বড়লেখা থানায় সোপর্দ করা হয়েছে।
ষাটমা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা একে এম জুবায়ের আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
