Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রাইম ব্যাংকের “এমপাওয়ারিং ইয়ুথ” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

    February 16, 2026

    মৌলভীবাজার জেলার “শ্রেষ্ঠ ওসি” শ্রীমঙ্গল থানার জহিরুল ইসলাম মুন্না

    February 16, 2026

    সুনামগঞ্জ-৫ আসনে কলিম উদ্দিন মিলনের বিপুল বিজয়

    February 16, 2026
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, February 17
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»বাণিজ্য»গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রাইম ব্যাংকের “এমপাওয়ারিং ইয়ুথ” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
    বাণিজ্য

    গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রাইম ব্যাংকের “এমপাওয়ারিং ইয়ুথ” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

    amarsylhetBy amarsylhetFebruary 16, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আমার সিলেট ডেস্ক,ঢাকা, ১৬ ফেব্রুয়ারি ২০২৬: প্রাইম ব্যাংক পিএলসি’র ফ্ল্যাগশিপ প্ল্যাটফর্ম ‘প্রাইমএকাডেমিয়া’-এর উদ্যোগে সম্প্রতি গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) ও গাকৃবি ক্যারিয়ার ক্লাবের সহযোগিতায় “এমপাওয়ারিং ইয়ুথ” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে একাডেমিক শিক্ষার পাশাপাশি বাস্তব জীবনের আর্থিক জ্ঞান সংযুক্ত করে ভবিষ্যৎ-প্রস্তুত তরুণ প্রজন্ম গড়ে তোলার ক্ষেত্রে ব্যাংকের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

    উল্লেখ্য, একাডেমিয়া ও ইন্ডাস্ট্রির মধ্যকার ব্যবধান দূর করার লক্ষ্যে ‘প্রাইমএকাডেমিয়া’ শিক্ষাখাত সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের জন্য একটি কাস্টমাইজড সেবা প্ল্যাটফর্ম। এর মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট অংশীজনরা ব্যবহারিক জ্ঞান ও বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান। এ উদ্যোগ শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বৃদ্ধি, ক্যারিয়ার প্রস্তুতি, নেতৃত্ব বিকাশ এবং ইন্ডাস্ট্রির–একাডেমিয়া সহযোগিতা জোরদারে বিশেষ গুরুত্ব প্রদান করে।

    অনুষ্ঠানে কীনোট স্পিকার হিসেবে বক্তব্য প্রদান করেন প্রাইম ব্যাংকের এসইভিপি ও হেড অব লায়াবিলিটি শায়লা আবেদিন। তিনি আর্থিক শৃঙ্খলা, ধারাবাহিক আত্মোন্নয়ন, নৈতিক নেতৃত্ব এবং নারীর ক্ষমতায়নের গুরুত্ব তুলে ধরেন। বিশেষ করে তরুণ-তরুণীদের উদ্দেশ্যে তিনি সচেতন আর্থিক সিদ্ধান্ত গ্রহণ এবং ডিজিটাল আর্থিক সেবার কার্যকর ব্যবহারের মাধ্যমে আর্থিক স্বনির্ভরতা অর্জনের আহ্বান জানান।

    অনুষ্ঠানের অপর কীনোট স্পিকার প্রাইম ব্যাংকের এসভিপি ও হেড অব ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং এম এম মাহবুব হাসান বলেন, আর্থিক অন্তর্ভুক্তি শুধু ব্যাংক হিসাব খোলার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এটি সুযোগের সম্প্রসারণ, বৈষম্য হ্রাস এবং টেকসই অর্থনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করার একটি সমন্বিত প্রক্রিয়া। তিনি ই-কেওয়াইসি (e-KYC), ডিজিটাল অনবোর্ডিং এবং দ্রুত পরিবর্তনশীল আর্থিক ব্যবস্থায় তরুণদের নেতৃত্বের জন্য প্রস্তুত হওয়ার বিষয়ে বাস্তবভিত্তিক দিকনির্দেশনা প্রদান করেন।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক মোহাম্মদ শরীফ রায়হান, পিএইচডি এবং অধ্যাপক ড. জীবন চন্দ্র দাস। তাঁদের উপস্থিতি একাডেমিয়া ও ইন্ডাস্ট্রির পারস্পরিক সহযোগিতাকে আরও সুদৃঢ় করেছে।

    ‘প্রাইমএকাডেমিয়া’-এর মাধ্যমে প্রাইম ব্যাংক তরুণদের ক্ষমতায়নে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে—তাদের জ্ঞানকে আত্মবিশ্বাসে, সচেতনতাকে কর্মে এবং সম্ভাবনাকে বাস্তব নেতৃত্বে রূপান্তর করার লক্ষ্যে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    মৌলভীবাজার জেলার “শ্রেষ্ঠ ওসি” শ্রীমঙ্গল থানার জহিরুল ইসলাম মুন্না

    February 16, 2026

    সুনামগঞ্জ-৫ আসনে কলিম উদ্দিন মিলনের বিপুল বিজয়

    February 16, 2026

    শ্রীমঙ্গলে ব্যবসায়ী রুহুল আমিন তালুকদার ইন্তেকাল

    February 16, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 2026977 Views

    শ্রীমঙ্গলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

    February 11, 2026229 Views

    কমলগঞ্জের চা বাগান থেকে গলা কাটা লাশ উদ্ধার:শ্রমিকরা উদ্বিগ্ন

    February 11, 2026185 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    বাণিজ্য

    গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রাইম ব্যাংকের “এমপাওয়ারিং ইয়ুথ” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

    By amarsylhetFebruary 16, 20260
    আইন-শৃঙ্খলা

    মৌলভীবাজার জেলার “শ্রেষ্ঠ ওসি” শ্রীমঙ্গল থানার জহিরুল ইসলাম মুন্না

    By amarsylhetFebruary 16, 20260
    বাংলাদেশ

    সুনামগঞ্জ-৫ আসনে কলিম উদ্দিন মিলনের বিপুল বিজয়

    By amarsylhetFebruary 16, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.