Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    নড়াইলে নানা আয়োজনে শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের ১৯১তম জন্মতিথি ও বার্ষিক উৎসব-২০২৬ অনুষ্ঠিত

    February 22, 2026

    শপথের পরই স্বাস্থ্যখাতে গুরুত্ব: শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি হাজী মুজিব

    February 22, 2026

    জৈন্তাপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা পুরস্কার বিতরণ

    February 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    Monday, February 23
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»মৌলভীবাজার»শপথের পরই স্বাস্থ্যখাতে গুরুত্ব: শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি হাজী মুজিব
    মৌলভীবাজার

    শপথের পরই স্বাস্থ্যখাতে গুরুত্ব: শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি হাজী মুজিব

    amarsylhetBy amarsylhetFebruary 22, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) শপথ গ্রহণের পর নিজ নির্বাচনী এলাকায় এসে প্রথমেই স্বাস্থ্যসেবাকে অগ্রাধিকার দিয়েছেন। রবিবার দুপুরে তিনি শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।
    পরিদর্শনকালে এমপি হাজী মুজিব হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন। এ সময় তিনি তাঁর ব্যক্তিগত উদ্যোগে হাসপাতালে ভর্তি সকল রোগীর জন্য দুধ সরবরাহ করেন। রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলে নানা সমস্যা ও অভাব-অভিযোগও শোনেন।
    হাসপাতালের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে তিনি কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় করেন। চিকিৎসকরা জনবল সংকট, পরিচ্ছন্নতা কর্মীর স্বল্পতা, অ্যাম্বুলেন্সের অভাব এবং শয্যা সংখ্যা বৃদ্ধির প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরেন।
    এ বিষয়ে এমপি হাজী মুজিব বলেন, স্বাস্থ্যসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি জানান, স্বাস্থ্য মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক পদায়ন, ক্লিনার নিয়োগ, আরও একটি অ্যাম্বুলেন্স প্রদান এবং হাসপাতালের শয্যা বৃদ্ধি সংক্রান্ত ডিও লেটার ইস্যু করবেন।
    পরিদর্শনকালে উপজেলা বিএনপির আহ্বায়ক নুরে আলম সিদ্দেকী, সদস্য মো. ইয়াকুব আলী, তুহিন চৌধুরী, মো. কাজল মিয়া, মহিউদ্দিন জারু, মশিউর রহমান রিপন, সৈয়দ সালাউদ্দিন ও নিয়ামুল তরপদারসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
    এর আগে নবনির্বাচিত এমপি শ্রীমঙ্গলে পৌঁছালে উপজেলার প্রবেশপথ চা কন্যা ভাস্বর্য এলাকায় উপজেলা বিএনপির নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে মোটরসাইকেল ও গাড়ির শোভাযাত্রায় তাকে শহরে নিয়ে আসা হয়।
    নবনির্বাচিত এমপির এ উদ্যোগকে স্থানীয়রা ইতিবাচক হিসেবে দেখছেন এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে তাঁর প্রতিশ্রুতির বাস্তবায়ন প্রত্যাশা করছেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    নড়াইলে নানা আয়োজনে শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের ১৯১তম জন্মতিথি ও বার্ষিক উৎসব-২০২৬ অনুষ্ঠিত

    February 22, 2026

    জৈন্তাপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা পুরস্কার বিতরণ

    February 21, 2026

    ভোটাধিকার ফিরে পেয়ে যোগ্য নেতৃত্বে আস্থা: কেন্দুয়া–আটপাড়ায় ড. রফিকুল ইসলাম হিলালী

    February 21, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 2026985 Views

    শ্রীমঙ্গলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৩, কয়েকজন গুরুতর আহত

    February 21, 2026649 Views

    শ্রীমঙ্গলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

    February 11, 2026237 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    বাংলাদেশ

    নড়াইলে নানা আয়োজনে শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের ১৯১তম জন্মতিথি ও বার্ষিক উৎসব-২০২৬ অনুষ্ঠিত

    By amarsylhetFebruary 22, 20260
    মৌলভীবাজার

    শপথের পরই স্বাস্থ্যখাতে গুরুত্ব: শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি হাজী মুজিব

    By amarsylhetFebruary 22, 20260
    বাংলাদেশ

    জৈন্তাপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা পুরস্কার বিতরণ

    By amarsylhetFebruary 21, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.