শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় সিএনজি (মৌলভীবাজার থ-১২-৫২৯১) ও হাইএক্স (ঢাকা মেট্রো চ-১৫-৭৬৫১)-এর মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় মোট চারজন আহতের সংবাদ পাওয়া গিয়েছে। উন্নত চিকিৎসার জন্য দুইজনকে সিলেটে প্রেরণ করা হয়েছে।
সোমবার (৩০ মার্চ) বিকাল প্রায় সাড়ে চারটার দিকে উপজেলার মৌলভীবাজার রোডের সিরাজনগর এলাকার সাবেক টিন ফ্যাক্টরির সামনে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসাধীন অবস্থায় আহতদের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক এবং অপরজনের অবস্থা তুলনামূলকভাবে স্থিতিশীল এবং দুজনকে সিলেটে প্রেরণ করা হয়েছে।
নিহত ও আহতদের পরিচয় এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি।
বিস্তারিত আসছে…
