Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    কমলগঞ্জে ব্র্যাকের উদ্যোগে স্বপ্নসারথিদের আয়বৃদ্ধিমূলক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ

    June 13, 2026

    সংখ্যালঘুদের অন্তর্ভুক্তিমূলক নির্বাচনী অংশগ্রহণ নিশ্চিতে শ্রীমঙ্গলে রূপসার প্রেস ব্রিফিং

    June 13, 2026

    চুনারুঘাটে বিজ্ঞান মেলা: শিক্ষার্থীদের উদ্ভাবনী ভাবনায় প্রযুক্তির নতুন দিগন্ত

    June 13, 2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, June 13
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»মৌলভীবাজার»জুড়ীতে হলুদ তরমুজ চাষে তাক লাগিয়েছেন তরুণ উদ্যোক্তা খোর্শেদ
    মৌলভীবাজার

    জুড়ীতে হলুদ তরমুজ চাষে তাক লাগিয়েছেন তরুণ উদ্যোক্তা খোর্শেদ

    amarsylhetBy amarsylhetApril 1, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    সামছুল ইসলাম, জুড়ী (মৌলভীবাজার): মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের লাঠিটিলা ডোমাবাড়ি গ্রামের বাসিন্দা পরিবেশকর্মী ও সংবাদকর্মী খোর্শেদ আলম। ইউটিউব দেখে অনুপ্রাণিত হয়ে ব্যতিক্রমী হলুদ তরমুজ চাষে হাত দেন তিনি। পরীক্ষামূলকভাবে ২০২২ সালে প্রথমবার চাষ করেই সফলতা পান। এরপর থেকে প্রতিবছর এই তরমুজ চাষ করে স্থানীয় এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন এ তরুণ উদ্যোক্তা।
    জুড়ী উপজেলায় প্রথমবারের মতো হলুদ তরমুজ চাষের সূচনাও করেন খোর্শেদ আলম। নতুন এ প্রজাতির তরমুজ প্রথমদিকে স্থানীয়দের মাঝে কৌতূহল সৃষ্টি করলেও ফলন ভালো হওয়ায় দ্রুত এর চাহিদা বাড়ে এবং তা লাভজনক হয়ে ওঠে। তার এই উদ্যোগ স্থানীয় কৃষক ও কৃষিপ্রেমীদের মাঝে প্রশংসিত হয়েছে।
    একসময় পতিত পড়ে থাকা বিস্তীর্ণ জমি এখন পরিণত হয়েছে তরমুজের সবুজ ক্ষেতে। দিগন্তজোড়া এই মাঠে বাম্পার ফলন হওয়ায় খোর্শেদের মুখে ফুটেছে স্বস্তি ও আনন্দের হাসি।
    আধুনিক প্রযুক্তিনির্ভর সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জুড়ীর সহযোগিতায় গোয়ালবাড়ী ইউনিয়নের ডোমাবাড়ি কচুরগুল ব্লকে গত বছরের ১৮ নভেম্বর ৩৩ শতাংশ জমিতে ‘ল্যানফাই’ জাতের হলুদ তরমুজ চাষ করেন তিনি। বর্তমানে এ চাষে তিনি উল্লেখযোগ্য সফলতা পেয়েছেন।
    এই তরমুজ দেখতে যেমন আকর্ষণীয়, তেমনি এর স্বাদ ও সুগন্ধও ব্যতিক্রমী। ফলে স্থানীয়দের পাশাপাশি সিলেট ও মৌলভীবাজারসহ বিভিন্ন এলাকা থেকে মানুষ তার বাগান দেখতে ছুটে আসছেন। অনেকেই আগ্রহভরে তরমুজ কিনছেন এবং ভবিষ্যতে এ চাষে যুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করছেন।
    সম্প্রতি সরেজমিনে দেখা যায়, চারপাশে বসতবাড়ি ও গাছগাছালির মাঝে খোর্শেদের হলুদ তরমুজের বাগান যেন এক ভিন্ন দৃশ্য। দর্শনার্থীরা ১০-১৫টি করে তরমুজ কিনে নিয়ে যাচ্ছেন পরিবারের জন্য।
    দর্শনার্থীরা জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে হলুদ তরমুজের খবর দেখে আগ্রহ জন্মায়। খোর্শেদের এই উদ্যোগ তরুণদের জন্য অনুপ্রেরণাদায়ক।
    তরুণ উদ্যোক্তা খোর্শেদ আলম বলেন, “প্রথমে ইউটিউব দেখে আগ্রহ তৈরি হয়। পরে ৬ শতাংশ জমিতে পরীক্ষামূলকভাবে চাষ শুরু করি। ফলন ভালো হওয়ায় ধীরে ধীরে বাণিজ্যিকভাবে চাষ শুরু করি। বর্তমানে প্রায় ৩ বিঘা জমিতে চাষ করেছি। এতে প্রায় ৩ লাখ টাকা খরচ হয়েছে এবং ৫-৬ লাখ টাকার তরমুজ বিক্রির আশা করছি।”
    তিনি আরও বলেন, “জুড়ী উপজেলায় অনেক জমি পতিত পড়ে থাকে। এসব জমিতে তরমুজ চাষ করলে বেকার যুবকদের জন্য নতুন সম্ভাবনা তৈরি হবে।”
    জুড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল আলম বলেন, “ল্যানফাই জাতের হলুদ তরমুজ চাষ জুড়ীতে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে কৃষক ও দর্শনার্থীরা এটি দেখতে আসছেন। আমরা আগ্রহী উদ্যোক্তাদের সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত।”
    তিনি আরও জানান, হলুদ তরমুজ একটি উচ্চমূল্যের হাইব্রিড ফসল, যা পুষ্টিগুণে সমৃদ্ধ। এতে ভিটামিন এ ও সি রয়েছে এবং অ্যান্টিঅক্সিডেন্টের উপস্থিতি স্বাস্থ্য উপকারিতা বাড়ায়। জুড়ীর মাটি ও আবহাওয়া এই ফসলের জন্য উপযোগী হওয়ায় এর সম্ভাবনা অনেক।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    কমলগঞ্জে ব্র্যাকের উদ্যোগে স্বপ্নসারথিদের আয়বৃদ্ধিমূলক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ

    June 13, 2026

    সংখ্যালঘুদের অন্তর্ভুক্তিমূলক নির্বাচনী অংশগ্রহণ নিশ্চিতে শ্রীমঙ্গলে রূপসার প্রেস ব্রিফিং

    June 13, 2026

    চুনারুঘাটে বিজ্ঞান মেলা: শিক্ষার্থীদের উদ্ভাবনী ভাবনায় প্রযুক্তির নতুন দিগন্ত

    June 13, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,088 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026966 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026950 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    মৌলভীবাজার

    কমলগঞ্জে ব্র্যাকের উদ্যোগে স্বপ্নসারথিদের আয়বৃদ্ধিমূলক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ

    By amarsylhetJune 13, 20260
    মৌলভীবাজার

    সংখ্যালঘুদের অন্তর্ভুক্তিমূলক নির্বাচনী অংশগ্রহণ নিশ্চিতে শ্রীমঙ্গলে রূপসার প্রেস ব্রিফিং

    By amarsylhetJune 13, 20260
    সর্বশেষ

    চুনারুঘাটে বিজ্ঞান মেলা: শিক্ষার্থীদের উদ্ভাবনী ভাবনায় প্রযুক্তির নতুন দিগন্ত

    By amarsylhetJune 13, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.