Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    কমলগঞ্জে ব্র্যাকের উদ্যোগে স্বপ্নসারথিদের আয়বৃদ্ধিমূলক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ

    June 13, 2026

    সংখ্যালঘুদের অন্তর্ভুক্তিমূলক নির্বাচনী অংশগ্রহণ নিশ্চিতে শ্রীমঙ্গলে রূপসার প্রেস ব্রিফিং

    June 13, 2026

    চুনারুঘাটে বিজ্ঞান মেলা: শিক্ষার্থীদের উদ্ভাবনী ভাবনায় প্রযুক্তির নতুন দিগন্ত

    June 13, 2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, June 13
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»আইন-শৃঙ্খলা»শ্রীমঙ্গলে চাঞ্চল্যকর কিশোর হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার
    আইন-শৃঙ্খলা

    শ্রীমঙ্গলে চাঞ্চল্যকর কিশোর হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার

    amarsylhetBy amarsylhetApril 1, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নিখোঁজের দুইদিন পর মো. জুনায়েদ (১৪) নামে মধ্যপ্রাচ্য প্রবাসীর ছেলে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের করা চাঞ্চল্যকর হত্যা মামলায় দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
    নিহত জুনায়েদ উপজেলার ২নং ভুনবীর ইউনিয়নের আলীশারকুল গ্রামের প্রবাসী মো. রমিজ আলীর ছেলে।
    পরিবার সূত্রে জানা যায়, গত ২৭ মার্চ ২০২৬ তারিখ সন্ধ্যা ৭টার দিকে বাড়ির সামনে থেকে জুনায়েদ নিখোঁজ হয়। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
    পরবর্তীতে ২৯ মার্চ (রোববার) উপজেলার পূর্ব বাদে আলীশা এলাকার একটি দিঘির পাশের পতিত জমি (কামারপাড়া হাওর সংলগ্ন এলাকা) থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
    এ ঘটনায় নিহতের মা ইয়ারুন নেছা বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নম্বর-২৪, তারিখ ৩১ মার্চ ২০২৬; ধারা ৩০২/২০১/৩৪ পেনাল কোডে মামলাটি রুজু করা হয়েছে।
    মামলার তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তা ও বিভিন্ন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে শ্রীমঙ্গল থানা পুলিশের একাধিক টিম মঙ্গলবার (৩১ মার্চ) ভুনবীর ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে দুই আসামিকে গ্রেফতার করে।
    গ্রেফতারকৃতরা হলেন— মো. মারুফ (২৪), পিতা: মো. ছুরুত আলী (ছুরুক), গ্রাম: আলীমারকুল এবং মো. জুয়েল মিয়া (২৭), পিতা: তোরাব মিয়া, গ্রাম: বাদে আলীশা। তারা উভয়ই ভুনবীর ইউনিয়নের বাসিন্দা।
    পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে নিহত জুনায়েদের ব্যবহৃত মোবাইল ফোনের সিম কার্ড উদ্ধার করা হয়েছে।
    স্থানীয়দের দাবি, জুনায়েদকে নিখোঁজ নয় বরং অপহরণ করে হত্যা করা হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
    শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ জহিরুল ইসলাম মুন্না বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্তের স্বার্থে অন্যান্য তথ্য আপাতত প্রকাশ করা হচ্ছে না।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    কমলগঞ্জে ব্র্যাকের উদ্যোগে স্বপ্নসারথিদের আয়বৃদ্ধিমূলক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ

    June 13, 2026

    সংখ্যালঘুদের অন্তর্ভুক্তিমূলক নির্বাচনী অংশগ্রহণ নিশ্চিতে শ্রীমঙ্গলে রূপসার প্রেস ব্রিফিং

    June 13, 2026

    চুনারুঘাটে বিজ্ঞান মেলা: শিক্ষার্থীদের উদ্ভাবনী ভাবনায় প্রযুক্তির নতুন দিগন্ত

    June 13, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,088 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026966 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026950 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    মৌলভীবাজার

    কমলগঞ্জে ব্র্যাকের উদ্যোগে স্বপ্নসারথিদের আয়বৃদ্ধিমূলক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ

    By amarsylhetJune 13, 20260
    মৌলভীবাজার

    সংখ্যালঘুদের অন্তর্ভুক্তিমূলক নির্বাচনী অংশগ্রহণ নিশ্চিতে শ্রীমঙ্গলে রূপসার প্রেস ব্রিফিং

    By amarsylhetJune 13, 20260
    সর্বশেষ

    চুনারুঘাটে বিজ্ঞান মেলা: শিক্ষার্থীদের উদ্ভাবনী ভাবনায় প্রযুক্তির নতুন দিগন্ত

    By amarsylhetJune 13, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.