Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    ৯০তম পবিত্র বার্ষিক ওরশ ও দস্তারে ফজিলত উপলক্ষে শ্রীমঙ্গলে সালানা জলসা অনুষ্ঠিত

    April 2, 2026

    আবারও ট্রেন দুর্ঘটনা! সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন

    April 2, 2026

    ঈদের পর তামাবিল স্থলবন্দরে পাথর আমদানি শুরু,কঠোর নজরদারিতে রাজস্ব আদায় জোরদার

    April 1, 2026
    Facebook X (Twitter) Instagram
    Friday, April 3
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»সর্বশেষ»আবারও ট্রেন দুর্ঘটনা! সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন
    সর্বশেষ

    আবারও ট্রেন দুর্ঘটনা! সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন

    amarsylhetBy amarsylhetApril 2, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    শ্রীমঙ্গল প্রতিনিধি: হবিগঞ্জের নোয়াপাড়া এলাকার নিকটবর্তী মনতলা রেলপথে একটি তেলবাহী ট্রেনের কয়েকটি ওয়াগন লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
    স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী ৯৫১ আপ তেলবাহী ট্রেনটি মনতলা এলাকা অতিক্রম করার সময় দুর্ঘটনার কবলে পড়ে। এতে প্রায় ৬টি ওয়াগন লাইনচ্যুত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে এ তথ্য এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
    প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই ট্রেনটির কয়েকটি ওয়াগন লাইনচ্যুত হয়। তবে এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ বা হতাহতের বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
    ঘটনার পরপরই রেলওয়ে কর্তৃপক্ষ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে বলে জানা গেছে। দুর্ঘটনার কারণে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে এবং বিভিন্ন স্টেশনে ট্রেন আটকে পড়েছে।
    এ বিষয়ে এখনো পর্যন্ত রেলওয়ের কোনো কর্মকর্তা আনুষ্ঠানিক বক্তব্য দেননি। তবে দ্রুত উদ্ধার কাজ শুরু করে রেল যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
    এদিকে সংবাদ লেখা পর্যন্ত সর্বশেষ তথ্য অনুযায়ী শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে ঢাকাগামী, সিলেটগামী ও চট্টগ্রামগামী যাত্রীরা অনিশ্চয়তায় সময় পার করছেন। স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন জানান, তিনি এখনো কোনো সুনির্দিষ্ট তথ্য পাননি এবং যাত্রীদের টিকিট সংক্রান্ত বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনার অপেক্ষায় রয়েছেন।
    স্টেশনে থাকা যাত্রীরা জানান, তারা চরম অনিশ্চয়তায় ভুগছেন। টিকিট বাতিল হবে কিনা বা কখন ট্রেন চলাচল স্বাভাবিক হবে—এ বিষয়ে তারা কোনো স্পষ্ট তথ্য পাচ্ছেন না।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    ৯০তম পবিত্র বার্ষিক ওরশ ও দস্তারে ফজিলত উপলক্ষে শ্রীমঙ্গলে সালানা জলসা অনুষ্ঠিত

    April 2, 2026

    শ্রীমঙ্গলে চাঞ্চল্যকর কিশোর হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার

    April 1, 2026

    জুড়ীতে হলুদ তরমুজ চাষে তাক লাগিয়েছেন তরুণ উদ্যোক্তা খোর্শেদ

    April 1, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,034 Views

    শ্রীমঙ্গলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৩, কয়েকজন গুরুতর আহত

    February 21, 2026802 Views

    শ্রীমঙ্গলে প্রবাসীর নিখোঁজ সন্তানের মরদেহ উদ্ধার, অপহরণের অভিযোগে চাঞ্চল্য

    March 29, 2026787 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    মৌলভীবাজার

    ৯০তম পবিত্র বার্ষিক ওরশ ও দস্তারে ফজিলত উপলক্ষে শ্রীমঙ্গলে সালানা জলসা অনুষ্ঠিত

    By amarsylhetApril 2, 20260
    সর্বশেষ

    আবারও ট্রেন দুর্ঘটনা! সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন

    By amarsylhetApril 2, 20260
    Uncategorized

    ঈদের পর তামাবিল স্থলবন্দরে পাথর আমদানি শুরু,কঠোর নজরদারিতে রাজস্ব আদায় জোরদার

    By amarsylhetApril 1, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.