দক্ষিণ চট্টগ্রাম চন্দনাইশ উপজেলা রোডের সাথে ঐতিহ্যবাহী চন্দনাইশ সদর কাঁচা বাজার একটি জনপ্রিয় নিত্যদিনের বড় বাজার। এই বাজারে নিত্যপ্রয়োজনীয় শাক-সবজি, মাছ এবং আশেপাশে অসংখ্য মুদির দোকান রয়েছে। চন্দনাইশ সদর কাঁচা বাজার বর্তমানে অত্যন্ত করুণ দশা!বাজারের পরিবেশ বর্তমানে চরম অস্বাস্থ্যকর ও নোংরা হয়ে পড়েছে,যা ব্যবসায়ী ও ক্রেতা উভয়ের জন্যই চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।অনিয়ন্ত্রিত পরিবেশ ও বাজারের ভিতর বাহিরে যত্রতত্র ভাবে ময়লা-আবর্জনার স্তূপের কারণে এই বাজারটি ব্যবহারের অযোগ্য হয়ে পড়ছে। অপরিষ্কার পরিবেশ এবং দুর্গন্ধের কারণে ক্রেতারা বাজারমুখী হতে ভয় পাচ্ছেন, ফলে ব্যবসায়ীরা আর্থিক লোকসানের সম্মুখীন হচ্ছেন। তাছাড়া সৃষ্টি হয়েছে ছোট- বড় অসংখ্য গর্ত। যেগুলি বালির বস্তা এবং কাঠ দিয়ে ঢেকে রাখা হয়েছে। প্রতিনিয়তই পানি ও কাঁদা থেকেই থাকে। আর একটু বৃষ্টি হলেইতো এসব গর্ত পানিতে ভরে থাকে। কাঁদা পানিতে হাঁটার কারণে বিভিন্ন বয়সী মানুষের জামা কাপড় নষ্ট হওয়ার পাশাপাশি চারদিকে ঘুরেঘুরে বাজার করা অনুপযোগী হয়ে পড়েছে। বর্তমানে এই বাজারটি পড়েছে চরম দুর্ভোগে।
সংস্কারের অভাবে প্রায় অনুপযোগী হয়ে পড়েছে এই ঐতিহ্যবাহী বাজার। এলাকাবাসী ও সড়ক ব্যবহারকারীর পক্ষ থেকে জনদূর্ভোগ দূর করতে ও জনস্বাস্থ্যের ঝুঁকি এড়াতে এবং ব্যবসার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে চন্দনাইশ সদর কাঁচা বাজারটি দ্রুত সংস্কার এবং পয়োনিষ্কাশন (ড্রেনেজ) ব্যবস্থার মাধ্যমে বাজারের ব্যবসায়ী ও ক্রেতা উভয়ের জন্যই উপযোগী করে তোলার জন্য নবনির্বাচিত এমপি জসীম উদ্দীন আহমদ এবং স্থানীয় প্রশাসনের প্রতি আহবান জানাচ্ছি।
নিবেদক: মোহাম্মদ ইমাদ উদ্দীন, সংগঠক ও কলামিস্ট।
