স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় থানা পুলিশের অভিযানে ৩ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) ভোর রাত ৩টা ৩০ মিনিটে শ্রীমঙ্গল থানাধীন ৬নং আশিদ্রোন ইউনিয়নের সুনগইড় প্রাইমারী স্কুলের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সাব-ইন্সপেক্টর মোঃ আনিছুর রহমান ও এএসআই আবু তালেবের নেতৃত্বে একটি অভিযানিক টিম মাদকবিরোধী অভিযান চালায়। এসময় মাদক বিক্রয়ের উদ্দেশ্যে গাঁজা পরিবহনের সময় মোঃ ফরিদুজ্জামান মাসুদ (৪২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
আটককৃত মাসুদ সুনগইড় এলাকার বাসিন্দা। তিনি মৃত আসকিন মিয়ার ছেলে ও গোলজাহান বেগমের সন্তান।
পরে তার দেহ তল্লাশি করে ৩ (তিন) কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ৯০ হাজার টাকা। উদ্ধারকৃত মাদক জব্দ তালিকা অনুযায়ী জব্দ করা হয়েছে।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ শেখ মোঃ জহিরুল ইসলাম মুন্না বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
