Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    বিয়েতে ব্যতিক্রমী উপহার—অকটেন দিয়ে চমক, বদলাচ্ছে যৌতুকের ধারা!

    April 8, 2026

    কমলগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন, সচেতনতায় র‌্যালি ও আলোচনা সভা

    April 8, 2026

    শ্রীমঙ্গল থেকে ৯০ হাজার টাকার গাঁজা উদ্ধার, মাদক কারবারি গ্রেফতার

    April 7, 2026
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, April 8
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»মৌলভীবাজার»বিয়েতে ব্যতিক্রমী উপহার—অকটেন দিয়ে চমক, বদলাচ্ছে যৌতুকের ধারা!
    মৌলভীবাজার

    বিয়েতে ব্যতিক্রমী উপহার—অকটেন দিয়ে চমক, বদলাচ্ছে যৌতুকের ধারা!

    amarsylhetBy amarsylhetApril 8, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ীতে জ্বালানি তেলের সংকটের মধ্যে প্রচলিত উপহারের ধারা ভেঙে বন্ধুর বিয়েতে অকটেন উপহার দেওয়ার এক ব্যতিক্রমী ঘটনা ঘটেছে, যা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
    বুধবার (৮ এপ্রিল) উপজেলার ৫নং জায়ফরনগর ইউনিয়নের জাঙ্গিরাই গ্রামে দুবাই প্রবাসী খলিফা আল মারুফের বিয়েতে এই অভিনব উপহার দেন বরের বন্ধু প্রবাসী সোহান চৌধুরী। বিষয়টি দ্রুতই এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।
    স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে জ্বালানি তেলের সরবরাহে ঘাটতির কারণে সাধারণ মানুষ নানাভাবে ভোগান্তিতে পড়ছেন। এমন বাস্তবতায় বন্ধুর প্রতি ভালোবাসা ও প্রয়োজনীয়তার কথা বিবেচনা করেই অকটেনকে উপহার হিসেবে বেছে নেন তিনি।
    অনেকে এটিকে শুধুমাত্র ব্যতিক্রমী উপহার হিসেবেই দেখছেন না, বরং সামাজিক দৃষ্টিকোণ থেকেও গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছেন। বিশেষ করে বিয়েতে অপ্রয়োজনীয় খরচ ও যৌতুকের প্রচলিত চাপের বিপরীতে এমন বাস্তবমুখী ও প্রতীকী উপহার নতুন বার্তা দিচ্ছে বলে মত দিয়েছেন সচেতন মহল।
    স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ সমাজে যৌতুকের মতো নেতিবাচক প্রথা নিরুৎসাহিত করতে ভূমিকা রাখতে পারে এবং বিয়েকে সহজ ও মানবিক করার পথে নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারে। আবার কেউ কেউ মনে করছে সামাজিক ভাবে বিভিন্ন ধরনের যৌতুকের প্রথা রয়েছে বিবাহ অনুষ্ঠানকে ঘিরে এর মধ্যে একটি নতুন যৌতুকের আবির্ভাব হয়েছে যা অন্যান্য যৌতুকের কথা কে পিছে ফেলে দিতে পারে বলে অনেকেই ধারণা করছেন।
    ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা চলছে, আর অনেকেই এটিকে সময়োপযোগী ও ইতিবাচক পরিবর্তনের সূচনা হিসেবে দেখছেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    কমলগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন, সচেতনতায় র‌্যালি ও আলোচনা সভা

    April 8, 2026

    শ্রীমঙ্গল থেকে ৯০ হাজার টাকার গাঁজা উদ্ধার, মাদক কারবারি গ্রেফতার

    April 7, 2026

    ফেসবুকে ভাইরাল হতে পুলিশকে টার্গেট?—এক কর্মকর্তার স্ট্যাটাসে নতুন বিতর্ক

    April 7, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,036 Views

    শ্রীমঙ্গলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৩, কয়েকজন গুরুতর আহত

    February 21, 2026803 Views

    শ্রীমঙ্গলে প্রবাসীর নিখোঁজ সন্তানের মরদেহ উদ্ধার, অপহরণের অভিযোগে চাঞ্চল্য

    March 29, 2026799 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    মৌলভীবাজার

    বিয়েতে ব্যতিক্রমী উপহার—অকটেন দিয়ে চমক, বদলাচ্ছে যৌতুকের ধারা!

    By amarsylhetApril 8, 20260
    মৌলভীবাজার

    কমলগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন, সচেতনতায় র‌্যালি ও আলোচনা সভা

    By amarsylhetApril 8, 20260
    আইন-শৃঙ্খলা

    শ্রীমঙ্গল থেকে ৯০ হাজার টাকার গাঁজা উদ্ধার, মাদক কারবারি গ্রেফতার

    By amarsylhetApril 7, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.