নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে বাংলা ১৪৩৩ বঙ্গাব্দের পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিক।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির প্রতিনিধি ও যুবদলের সিনিয়র আহ্বায়ক মো. খোরশেদ আলম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আজাদ আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম নাসির উদ্দিন, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পিএম কামরুজ্জামান, পল্লী বিদ্যুতের এজিএম রাজু আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মো. আনিছুর রহমান বুলু, প্রশাসনিক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, কে. ইউ. ডি. এম হাইস্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান সম্রাট হোসেন, আফজাল হোসেন, মামুনুর রশীদসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য, আগামী ১৪ এপ্রিল বাংলাদেশে বাংলা নববর্ষ উদযাপিত হবে।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
