কানাইঘাট প্রতিনিধি: সিলেটের কানাইঘাট থানার পৃথক পৃথক অভিযানে চোরাচালান মামলার ২ জন ও ওয়ারেন্টভুক্ত ৩ জনসহ মোট ৫ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলামের নির্দেশনায় এসআই সোহাগ চৌধুরী, এসআই দূর্গা কুমার দেব ও এএসআই রাসেল মিয়া সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভুক্ত ৩ আসামিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন—
১. মানিক উদ্দিন (৪৩), পিতা-মৃত আজিজুর রহমান (লখাইরগ্রাম),
২. ইব্রাহিম আলী (৫০), পিতা-আব্দুল আহাদ,
৩. ফাতেমা বেগম (৩৮), পিতা-আজির উদ্দিন (উভয়ই বাউরবাগ ৪র্থ খন্ড, নয়াগ্রাম, কানাইঘাট)।
অন্যদিকে, এসআই (নিঃ) সাইদুল হক পৃথক অভিযানে ভারতীয় একটি সিএনজি গাড়ি চোরাচালানের মাধ্যমে অবৈধভাবে দেশে আনার অভিযোগে আলীম উদ্দিন (৩৭), পিতা-মৃত মনফর আলী, (কালিনগর, কানাইঘাট) কে সিএনজিসহ গ্রেফতার করেন।
এছাড়া এসআই (নিঃ) বাবুল মিয়া সঙ্গীয় ফোর্সসহ অপর এক অভিযানে মোঃ মুখলেছুর রহমান (২৭), পিতা-তজম্মুল আলী, মাতা-ফয়জুন নেছা (কালিজুরী, কানাইঘাট) কে গ্রেফতার করেন। এ সময় একটি পিকআপ গাড়িতে থাকা ২৫টি বান্ডিলে মোট ১,১২৫ কেজি ভারতীয় চুই ঝাল উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১১ লাখ ২৫ হাজার টাকা।
গ্রেফতারকৃত সকল আসামিকে ১৬ এপ্রিল ২০২৬ তারিখে যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
