চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বনবিভাগের অভিযানে কয়লা ভর্তি একটি পিকআপ জব্দ করা হয়েছে। জব্দকৃত কয়লার পরিমাণ ২৬ মণ ১৫ কেজি।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার গাতাবলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। বন বিভাগের কালেঙ্গা বিট কর্মকর্তা আল-আমিনের নেতৃত্বে একদল বনপ্রহরী অভিযান চালিয়ে অবৈধভাবে পাচারকালে একটি পিকআপসহ কয়লাগুলো জব্দ করেন।
বিষয়টি নিশ্চিত করে বন বিভাগের সহকারী বন কর্মকর্তা জয়নাল আবেদীন জানান, কালেঙ্গা বিটের টহল দল পিকআপ ভর্তি কয়লা জব্দ করেছে। এ ঘটনায় চুনারুঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
