জয়নাল আবেদীন বাদশা,কমলগঞ্জ থেকে ফিরে: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বাল্যবিবাহ প্রতিরোধে কিশোরীদের অংশগ্রহণে আয়োজিত জীবনদক্ষতা সেশন পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আসাদুজ্জামান।
বুধবার (২২ এপ্রিল) বিকেলে উপজেলার আলীনগর ইউনিয়নের যোগিবিল গ্রামে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির উদ্যোগে “স্বপ্নস্বরথি” দলের ১৩ থেকে ১৭ বছর বয়সী কিশোরীদের নিয়ে জীবনদক্ষতা সেশন ও ক্যারিয়ার কাউন্সেলিং (পর্ব–২) অনুষ্ঠিত হয়।
পরিদর্শনকালে ইউএনও কিশোরীদের বাল্যবিবাহ প্রতিরোধে সচেতন থাকার আহ্বান জানান। তিনি বলেন, “পড়াশোনা চালিয়ে যেতে হবে, বড় স্বপ্ন দেখতে হবে এবং নিজেকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।” পাশাপাশি আর্থিক সমস্যার কারণে পড়াশোনা ব্যাহত হলে উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাকের জেলা সমন্বয়কারী এলিমেন্ট হাজং, এলাকা ব্যবস্থাপক মোঃ লোকমান হেকিম, জেলা ব্যবস্থাপক মোঃ দেলোয়ার হোসেন এবং টেকনিক্যাল জেলা ব্যবস্থাপক মোঃ আতিকুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্র্যাক কর্মকর্তা মোঃ আব্দুল আউয়াল। সার্বিক সহযোগিতা করেন কমিউনিটি অর্গানাইজার লুবনা চৌধুরী।
পরিদর্শন শেষে ইউএনও এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন কার্যক্রমে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
