Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: amarsylhet
আফজাল হোসেন রুমেল, বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সীমান্ত এলাকায় দুই দফা অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বিজিবি সূত্রে জানা যায়, গত ৩১ জানুয়ারি রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর অধীনস্থ লাতু বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ১৩৬৪/১১-এস থেকে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের আতুয়া ইসলামপুর এলাকায় অভিযান পরিচালনা করে।অভিযান চলাকালে চোরাকারবারীরা ধারালো অস্ত্র নিয়ে বিজিবির টহল দলকে ঘিরে ফেলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ও আত্মরক্ষার্থে বিজিবি চার রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। একপর্যায়ে চোরাকারবারীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে ৯৫ বোতল…
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জ–৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন, জনগণই দেশের প্রকৃত মালিক এবং জনগণই পরিবর্তনের প্রধান শক্তি।তিনি বলেন, সুনামগঞ্জ–৫ আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে ইতোমধ্যে গণজোয়ার সৃষ্টি হয়েছে। পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকেই সাধারণ মানুষ বিএনপির প্রার্থীকে সমর্থন জানাচ্ছেন। দিন দিন প্রচার-প্রচারণা আরও জোরদার করা হচ্ছে।গত রোববার বিকেলে ছাতক উপজেলার জাউয়াবাজারে জমিয়ত আয়োজিত এক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সমাবেশে সভাপতিত্ব করেন মাওলানা জামিনুর রহমান চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা হুসাইন আহমদ ও মাওলানা আলীনুর।সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির…
শ্রীমঙ্গল প্রতিনিধি: শ্রীমঙ্গল আনোয়ারুল উলুম ফাজিল ডিগ্রী আলিয়া মাদ্রাসার সাবেক আরবি প্রভাষক, লতিফিয়া কারী সোসাইটি শ্রীমঙ্গল উপজেলার সাবেক সভাপতি এবং খোশবাস হযরত শাহজালাল (রহ.) লতিফিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব হযরত মাওলানা কাজী মনির উদ্দিন সাহেব আর আমাদের মাঝে নেই।তিনি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার (১ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।শ্রীমঙ্গল অনলাইন প্রেস ক্লাব এক শোক বিবৃতিতে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে ধৈর্য ধারণের তৌফিক কামনা করেছেন।
কাওছার ইকবাল, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি রিসোর্টে হামলা, ভাংচুর, লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগে রিসোর্টের নারী উদ্যোক্তা ও কর্মচারীরা রাস্তায় নিঃস্ব হয়েছেন। রিসোর্টের মালিকানা ও অর্থ নিয়ে বিরোধের জেরে স্থানীয় এক ব্যক্তি ও তার সমর্থকরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।শনিবার (৩১ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে রিসোর্টের নারী উদ্যোক্তা লাবনী ইয়াছমিন জানিয়েছেন, তিনি ও তার স্বামী ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে শ্রীমঙ্গলের মোহাজিরাবাদ এলাকায় রিসোর্ট ব্যবসা করার জন্য জমি ২০ বছরের লীজে নেন। লীজের টাকা প্রতি পাঁচ বছর পর পর পরিশোধের শর্তসহ একটি চুক্তি সম্পাদিত হয়।লাবনী বলেন, প্রায় ৬০ লাখ টাকা ব্যয়ে ‘অরণ্যবাস ইকো রিসোর্ট’ নামে রিসোর্ট তৈরি করা হয়।…
জুড়ী (মৌলভীবাজার ) প্রতিনিধি: . ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন মৌলভীবাজার-১ (জূড়ী-বড়লেখা) আসনের জায়ফরনগর ইউনিয়নের বেঁলাগাও এলাকার উদ্যোগে জামায়াতে ইসলামী মনোনীত দাড়ি পাল্লার প্রার্থীমাওলানা আমিনুল ইসলাম এর বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (৩০ জানুয়ারি) অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এম পি পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম।অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন জামায়াতের মৌলভীবাজার জেলা নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান, জায়ফরনগর ইউপি আমির এড : শাখাওয়াত হোসেন,মাও: আব্দুল কাদের, লুত্ফুর রহমান আওয়ামী প্রমুখ।
সিলেট হযরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নদীতে ডুবে নিখোঁজ; পুলিশ ও ফায়ার সার্ভিসের তল্লাশি শেষে দেহ উদ্ধার জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: ৩০ জানুয়ারি শুক্রবার দুপুর ১টায় জৈন্তাপুরে নীল নদ খ্যাত সারী নদীর সাহেবমারা ড্রয়ারের চোরাবালিতে সিলেট হযরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ ২০২২-২০২৩ সেশনের ছাত্র মো: মুসআব আমীন নদীতে ডুবে নিখোঁজ হন।নিখোঁজের খবর পেয়ে জৈন্তাপুর উপজেলা ফায়ার সার্ভিস ও মডেল থানা পুলিশের দুটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান চালায়। বিকাল অনুমান ৪টায় নিখোঁজ ছাত্রের দেহ উদ্ধার করা হয়।নিহত মুসআব আমীন (২৮) গাজীপুর জেলার কালিয়াকর উপজেলার সকিপুর গ্রামের মো: শহিদুর রহমানের ছেলে।জৈন্তাপুর মডেল…
ছাতক–সুনামগঞ্জ প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সুনামগঞ্জ–৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনে রাজনৈতিক উত্তাপ দিন দিন বেড়েই চলেছে। প্রচার–প্রচারণার শুরুতে মাঠ তুলনামূলক নীরব থাকলেও সম্প্রতি প্রার্থীদের সক্রিয়তা, কেন্দ্রভিত্তিক তৎপরতা এবং মিছিল–সমাবেশে ব্যাপক অংশগ্রহণে এলাকা এখন উত্তপ্ত রাজনৈতিক অঙ্গনে পরিণত হয়েছে।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এখন পর্যন্ত এ আসনে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে বিএনপি। তবে প্রচারণা জোরদার হওয়ার সঙ্গে সঙ্গে স্পষ্ট হয়ে উঠছে একটি ত্রিমুখী লড়াই—বিএনপি, জামায়াত ইসলামি ও খেলাফত মজলিসের মধ্যে। শেষ পর্যন্ত কওমি ভোট কোনদিকে যাবে, সেটিই অনেকাংশে নির্ধারণ করবে চূড়ান্ত ফলাফল।১০ দলীয় জোটে দ্বন্দ্ব, তৃণমূলে বিভ্রান্তি১০ দলীয় ঐক্যজোট একক প্রার্থী দেওয়ার ঘোষণা দিলেও মাঠের বাস্তবতা ভিন্ন। একই জোটের ব্যানারে দুটি ভিন্ন…
আমার সিলেট ডেস্ক: সাবেক পরিবেশক মাসুদ অ্যান্ড ব্রাদার্স ও অগ্রণী ট্রেডিং কর্পোরেশন কর্তৃক জেলা ও দায়রা জজ আদালত, ঢাকায় দায়েরকৃত সালিশি বিবিধ মামলা নং ৪৩৬/২০২৫ ও ৪৩৭/২০২৫–এ অতিরিক্ত জেলা জজ আদালত নং ২, ইউনিলিভার বাংলাদেশ এর পক্ষে চূড়ান্ত রায় দিয়েছে । উক্ত মামলাগুলোতে পরিবেশকরা তাদের পরিবেশক নিয়োগ বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করেন এবং উক্ত বাতিল নোটিশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা (ইনজাংশন) ও সংশ্লিষ্ট এলাকায় নতুন পরিবেশক নিয়োগে নিষেধাজ্ঞা প্রদানের আবেদন করেন। ২৯.০১.২০২৬ তারিখে, উক্ত মামলাসমূহে অতিরিক্ত জেলা জজ আদালত নং–২ পরিবেশকদের আবেদনে কোনো যুক্তিসঙ্গত কারণ (মেরিট) না পাওয়ায় সালিশি বিবিধ মামলাগুলো খারিজ করে দিয়ে ইউনিলিভার বাংলাদেশের পক্ষে চূড়ান্ত রায় প্রদান করেন। এই সালিশি…
দুর্নীতি–চাঁদাবাজি–অবৈধ প্রভাব বিস্তারের অভিযোগে তোলপাড় সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কালাম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে সিলেটের তারাপুর চা বাগান এলাকা থেকে জালালাবাদ থানা পুলিশ তাকে আটক করে।পুলিশ জানায়, বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্ত ০৬/২৪ নম্বর মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। জালালাবাদ থানার ওসি মোহাম্মদ তারেক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।দীর্ঘদিন ক্ষমতার কেন্দ্রেছাতক পৌরসভা গঠনের পর ১৯৯৯ সালে প্রথম নির্বাচনে চেয়ারম্যান হন আব্দুল ওয়াহিদ মজনু মিয়া। পরবর্তীতে ২০০৪, ২০১১, ২০১৬ ও ২০২১ সালের নির্বাচনে টানা চারবার মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগ নেতা আবুল কালাম চৌধুরী। দীর্ঘদিন পৌর…
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করে বলেছেন, একটি দল সারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে, ১১ দলীয় জোটের প্রার্থীদের ওপর হামলা করছে এবং ভোটকেন্দ্র দখলের চেষ্টা করছে। তিনি এসব কর্মকাণ্ডকে আওয়ামী লীগের অতীত কার্যক্রমের পুনরাবৃত্তি বলে উল্লেখ করেন।বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর ১২টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল স্টেশন রোডে এনসিপির পদযাত্রা শেষে আয়োজিত জনসভায় এসব কথা বলেন তিনি।বিএনপির দিকে ইঙ্গিত করে নাহিদ ইসলাম বলেন, “একটি দল আগে ফ্যাসিবাদের বিরুদ্ধে গণহারে মামলা করেছিল। এখন নির্বাচনে এসে বলছে, মামলা তুলে নেবে। এটি তাদের কূটকৌশল। এতে জনগণ যেন বিভ্রান্ত না হয়।”তিনি আরও বলেন, “তারা ৩১ দফা থেকেও সরে এসেছে। একতরফা হামলা…