Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: amarsylhet
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ছাতকে ১১ দলীয় ঐক্য সমর্থিত প্রার্থী হাফিজ মাওলানা আব্দুল কাদিরের সমর্থনে বিশাল গণমিছিল–০৫ (ছাতক–দোয়ারাবাজার) জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় ঐক্য সমর্থিত ও খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফিজ মাওলানা আব্দুল কাদিরের সমর্থনে ছাতকে এক বিশাল গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।গত বৃহস্পতিবার সন্ধ্যার পর ছাতক পৌর শহরের জিরো পয়েন্ট থেকে শুরু হওয়া গণমিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় জনসমাগমস্থলে গিয়ে পথসভায় রূপ নেয়।গণমিছিলে নেতৃত্ব দেন হাফিজ মাওলানা আব্দুল কাদির। সুনামগঞ্জ জেলা খেলাফত মজলিসের সভাপতি হযরত মাওলানা ইমাম উদ্দিনের সভাপতিত্বে এবং হাফিজ আব্দুল হাইয়ের সঞ্চালনায় পথসভা অনুষ্ঠিত হয়।গণমিছিল ও সমাবেশে জেলার বিভিন্ন পর্যায়ের আলেম, খেলাফত মজলিসের…
সিলেট প্রতিনিধি: সিলেট রেঞ্জের চার জেলার কর্মকর্তাদের মধ্যে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি অর্জন করেছেন মৌলভীবাজার জেলার দুই পুলিশ কর্মকর্তা।জানুয়ারি ২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভায় রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন মৌলভীবাজার জেলার কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আজমল হোসেন।অন্যদিকে, রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লা।বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে সিলেট রেঞ্জ পুলিশ কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় রেঞ্জ ডিআইজি মোঃ মুশফেকুর রহমান আনুষ্ঠানিকভাবে দুই কর্মকর্তার হাতে পুরস্কার তুলে দেন।এ সময় মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন উপস্থিত ছিলেন।পুলিশ সূত্র জানায়, মামলা রুজু ও নিষ্পত্তি, গ্রেফতারি পরোয়ানা তামিল, মাদক ও…
সিলেট প্রতিনিধি: গোপন সংবাদের ভিত্তিতে সফল অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ কার্তুজ উদ্ধার ও আসামি গ্রেপ্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ এসআই (নিরস্ত্র) হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুর রহিম জিবান।তিনি বর্তমানে জেলা গোয়েন্দা শাখা, সুনামগঞ্জে কর্মরত রয়েছেন। নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দে সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানাধীন সাচনা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ৯৫০ রাউন্ড সীসা কার্তুজসহ ২ জন আসামিকে গ্রেপ্তার করেন তিনি।এই সফল অভিযানে বিশেষ অবদান রাখায় সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ মুশফেকুর রহমান তাকে সম্মাননা পত্র প্রদান করেন। ৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা প্রদান করা হয়।পুলিশ সূত্র জানায়, আইনশৃঙ্খলা রক্ষায় সাহসী ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব…
এক মানুষ, এক নাম—আর এখন অসীম শূন্যতা আনোয়ার হোসেন রনি: সিলেটের সাংবাদিকতা অঙ্গন ও প্রবাসী বাংলাদেশিদের মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া। নিউজ পোর্টাল ‘প্রথম সিলেট ডটকম’-এর প্রধান সম্পাদক, এটিএন বাংলার যুক্তরাজ্য প্রতিনিধি এবং বিএনপি-সমর্থিত প্রবাসী রাজনীতির পরিচিত মুখ কায়ছারুল ইসলাম সুমন আর আমাদের মাঝে নেই।মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর বড়লেখা যাওয়ার পথে হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন। তাঁর আকস্মিক মৃত্যু পরিবার, সহকর্মী, রাজনৈতিক সহযোদ্ধা ও শুভানুধ্যায়ীদের গভীরভাবে মর্মাহত করেছে।পরিচয় থেকে আস্থা—এক আত্মিক বন্ধনের গল্পলেখকের সঙ্গে কায়ছারুল ইসলাম সুমনের পরিচয় হয় প্রায় পাঁচ বছর আগে, ২০২০ সালের দিকে। শুরুতে পেশাগত সম্পর্ক থাকলেও ধীরে ধীরে তা রূপ নেয়…
মৌলভীবাজার প্রতিনিধি: দীর্ঘ ১৭ বছর বন্ধ থাকার পর আধুনিক সম্প্রচার সরঞ্জাম, ডিজিটাল প্রযুক্তি ও দক্ষ জনবল নিয়ে আবারও পূর্ণ উদ্যমে সম্প্রচারে ফিরছে বাংলাদেশের শীর্ষস্থানীয় বেসরকারি টেলিভিশন চ্যানেল ওয়ান। এরই ধারাবাহিকতায় মৌলভীবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সিনিয়র সাংবাদিক মো. শাহজাহান মিয়া।চ্যানেল ওয়ানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) গিয়াস উদ্দিন আল মামুনের স্বাক্ষরিত নিয়োগপত্র অনুযায়ী গত ১০ জানুয়ারি ২০২৬ তারিখে তাকে নিয়োগ প্রদান করা হয়, যা কার্যকর হয় ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে।বর্তমানে মো. শাহজাহান মিয়া জাতীয় দৈনিক রূপালী বাংলাদেশের সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত রয়েছেন। এর আগে তিনি জিটিভি, ইসলামিক টিভিসহ বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল ও প্রিন্ট মিডিয়ায় সুনামের সঙ্গে কাজ করেছেন।এছাড়াও তিনি মৌলভীবাজার…
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর ইউনিয়নের বুদ্ধিমন্তপুর গ্রামে দুর্বৃত্তদের দেওয়া আগুনে একটি গবাদিপশুর খামার পুড়ে ছাই হয়ে গেছে। এতে খামারে থাকা ৫০টি গরু, ১০টি ভেড়া এবং দুই শতাধিক হাঁস পুড়ে মারা গেছে বলে খামারের মালিক দাবি করছেন।ঘটনাটি ঘটে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে। খামারটি ৮নং কনকপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে অবস্থিত। ক্ষতিগ্রস্ত খামারটি জামায়াতে ইসলামী সক্রিয় কর্মী উসমান গনীর মালিকানাধীন বলে জানা গেছে।স্থানীয়রা জানান, খামারটি গ্রামের বসতবাড়ি থেকে কিছুটা দূরে হাওরের মাঝখানে অবস্থিত হওয়ায় দুর্বৃত্তরা সুযোগ নিয়ে পেট্রোল ও খড় ব্যবহার করে আগুন ধরিয়ে দেয়। এতে মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং খামারের ভেতরে থাকা সব প্রাণী পুড়ে…
সালেহ আহমদ (স’লিপক): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটের মনোনীত মৌলভীবাজার–৩ (সদর–রাজনগর) আসনের দেয়ালঘড়ি মার্কার প্রতীকের প্রার্থী মাওলানা আহমদ বিলাল মৌলভীবাজার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেছেন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারী) দুপুর থেকে বিকেল পর্যন্ত পৌরসভার বিভিন্ন সড়ক ও পাড়া-মহল্লায় তাঁর নেতৃত্বে ১১ দলীয় জোটের এই গণসংযোগ অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় ভোটারদের সঙ্গে আহমদ বিলাল সরাসরি মতবিনিময় করেন এবং শহরের দীর্ঘদিনের সমস্যা নিয়ে আলোচনা করেন। গণসংযোগে অংশ নেন সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা খেলাফত মজলিসের সভাপতি হাজী এম আহমদ আলী। তিনি বলেন, ১১ দলীয় জোটের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী খেলাফত মজলিসকে মাত্র ১০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি দেওয়া হয়েছে। আমরা সেই সিদ্ধান্ত…
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুর উপজেলায় পাহাড় ও টিলা কর্তন করে মাটি বিক্রয়ের অপরাধে গভীর রাতে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।অভিযানে পাহাড় কাটার দায়ে এক ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে তাকে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হবে।৩ ফেব্রুয়ারি, মঙ্গলবার রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের বারোগাতি গ্রামে অবৈধভাবে পাহাড় ও টিলা শ্রেণির ভূমি থেকে মাটি কাটার দায়ে উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেবের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।অভিযানকালে এক ব্যক্তিকে আটক করা হয় এবং তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করে তাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তিন মাসের কারাদণ্ডের আদেশ…
সালেহ আহমদ (স’লিপক): বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জাকারিয়া হোসেন জাকি বলেছেন, ইতিহাস কখনো বিশ্বাসঘাতকদের সম্মান দেয় না। মানুষ নবাব সিরাজউদ্দৌলাকে স্মরণ করে শ্রদ্ধার সঙ্গে আর মীর জাফরকে স্মরণ করে ঘৃণাভরে। তেমনি বর্তমান সময়েও যারা জোটের সিদ্ধান্ত অমান্য করে বিশ্বাসঘাতকতা করছে, ইতিহাস তাদের একইভাবে মূল্যায়ন করবে। মঙ্গলবার (২ ফেব্রুয়ারী) বিকেল সাড়ে ৩টায় মৌলভীবাজার শহরের রুমেল কমিউনিটি সেন্টারে ১১ দলীয় জোট আয়োজিত এক ওলামা সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জাকারিয়া হোসেন জাকি এসব কথা বলেন। তিনি বলেন, ১৭৫৭ সালের ২৩ জুন পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার সেনাবাহিনীর একটি বড় অংশের নেতৃত্বে ছিলেন মীর জাফর।…
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসনের পরিবেশ বিধংসী অভিযান পরিচালনা করে প্রায় ২লক্ষ ঘনফুট বালু জব্দ করেছে। জব্দ কৃত বালু নিলামে বিক্রয়ের সিদ্ধান্ত হয়।উপজেলা প্রশাসন সূত্রে জানাযায়, গত ৩১ জানুয়ারী ও ১লা ফেব্রুয়ারী জৈন্তাপুর উপজেলা সহকারি কমিশসার ভূমি পালি রানী দেব উপজেলা জৈন্তাপুর ইউনিয়নের ডুলটিরপাড়, বাওনহাওর, চাতলারপাড় ও শেওলারটুক এলাকায় অভিযান পরিচালনা করে বোমা মেশিন মাধ্যমে অবৈধ পন্থায় সবুড়ী নদী হতে বালু উত্তোলন করে মজুত করছে সংবাদের ভিত্তিত্বে অভিযান পরিচালনা করা হয়।সরেজমিনে অভিযান পরিচালনা কলে ২০টি স্থান হতে প্রায় ২লক্ষ ঘনফুট বালু জব্দ করেন সহকারি কমিশনার (এসিল্যান্ড) পলি রানী দেব। অভিযানের বিষয়টি টের পেয়ে বালু খেকু চক্রের সদস্যরা বোমা…