Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    দৃষ্টিপ্রতিবন্ধীসহ সকল প্রতিবন্ধী ব্যক্তির অধিকার সুরক্ষায় সচেতনতা অপরিহার্য: অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট

    October 16, 2026

    সৌদিতে মসজিদে অনৈতিক কর্মকাণ্ডের ঘটনায় বাংলাদেশি নারী-পুরুষের মৃত্যুদণ্ড:প্রবাসীদের ক্ষোভ

    October 15, 2026

    বেনাপোলে সীমান্তে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে বিজিবি’র সিও

    October 15, 2026
    Facebook X (Twitter) Instagram
    Friday, October 16
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home » ইতালিতে মুন্সীগঞ্জ বিক্রমপুর সমিতির নতুন কমিটি ঘোষণা- সভাপতি মিঠু, সম্পাদক আমিনুল
    বাংলাদেশ

    ইতালিতে মুন্সীগঞ্জ বিক্রমপুর সমিতির নতুন কমিটি ঘোষণা- সভাপতি মিঠু, সম্পাদক আমিনুল

    amarsylhetBy amarsylhetJuly 30, 2026No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    মিনহাজ হোসেন, বিশেষ প্রতিনিধি: ইতালিতে বসবাসরত মুন্সীগঞ্জ-বিক্রমপুর অঞ্চলের প্রবাসীদের সংগঠন মুন্সীগঞ্জ বিক্রমপুর সমিতি, ইতালি-এর নবগঠিত কার্যকরী পরিষদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। ইতালির রাজধানী রোমে স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক নুরে আলম সিদ্দিকী বাচ্চু নবনির্বাচিত পরিষদের সদস্যদের নাম ঘোষণা করেন।

    নবগঠিত কার্যকরী পরিষদে প্রধান উপদেষ্টা হিসেবে নির্বাচিত হয়েছেন জামান মুক্তার। সভাপতি নির্বাচিত হয়েছেন এলিন আহমেদ মিঠু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম। এছাড়া সিনিয়র সহ-সভাপতি কামরুল হাসান, সহ-সভাপতি উম্মেহানী চৌধুরী ও মজিবুর শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক জামিল আহমেদ এবং কার্যকরী পরিষদের সদস্য হিসেবে শাহাদাত হোসেন রনি নির্বাচিত হয়েছেন।

    সংবাদ সম্মেলনে নবনির্বাচিত নেতৃবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্যে সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা ও কার্যক্রম সম্পর্কে নিজেদের প্রত্যাশার কথা তুলে ধরেন। তারা বলেন, অতীতের ধারাবাহিকতা বজায় রেখে প্রবাসে বসবাসরত বাংলাদেশি এবং অন্যান্য অভিবাসীদের সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে কাজ করবেন। পাশাপাশি প্রবাসীদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা জোরদারে সংগঠনকে আরও কার্যকর ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক হাবীব চৌধুরী। এ সময় যুগ্ম আহ্বায়ক জুবায়ের আহমেদ রিপনসহ বিভিন্ন আঞ্চলিক, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানের শেষে উপস্থিত অতিথিরা নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে অভিনন্দন জানান।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    দৃষ্টিপ্রতিবন্ধীসহ সকল প্রতিবন্ধী ব্যক্তির অধিকার সুরক্ষায় সচেতনতা অপরিহার্য: অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট

    October 16, 2026

    সৌদিতে মসজিদে অনৈতিক কর্মকাণ্ডের ঘটনায় বাংলাদেশি নারী-পুরুষের মৃত্যুদণ্ড:প্রবাসীদের ক্ষোভ

    October 15, 2026

    বেনাপোলে সীমান্তে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে বিজিবি’র সিও

    October 15, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,101 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    সর্বশেষ

    দৃষ্টিপ্রতিবন্ধীসহ সকল প্রতিবন্ধী ব্যক্তির অধিকার সুরক্ষায় সচেতনতা অপরিহার্য: অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট

    By amarsylhetOctober 16, 20260
    বাংলাদেশ

    সৌদিতে মসজিদে অনৈতিক কর্মকাণ্ডের ঘটনায় বাংলাদেশি নারী-পুরুষের মৃত্যুদণ্ড:প্রবাসীদের ক্ষোভ

    By amarsylhetOctober 15, 20260
    বাংলাদেশ

    বেনাপোলে সীমান্তে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে বিজিবি’র সিও

    By amarsylhetOctober 15, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.