Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    BRICS-এ বাংলাদেশের পথ: জাতীয় স্বার্থ, বহুপাক্ষিক কূটনীতি ও ভারতের ভূমিকা

    September 14, 2026

    ছাতকে সালিশ ব্যক্তিত্ব সামছুল ইসলাম আর নেই

    September 14, 2026

    ছাতকে বিএনপি নেতার ঘর ভাঙচুর ও ৬ বছর বাড়িছাড়া থাকার অভিযোগ

    September 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Monday, September 14
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home » প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা বাড়াতে শিক্ষার্থীদের সম্পৃক্ত করছে ইউনিলিভার বাংলাদেশ
    জীবনযাপন

    প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা বাড়াতে শিক্ষার্থীদের সম্পৃক্ত করছে ইউনিলিভার বাংলাদেশ

    amarsylhetBy amarsylhetSeptember 3, 2026Updated:September 3, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    চট্টগ্রাম থেকে,৩ সেপ্টেম্বর ২০২৬: প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে চট্টগ্রামের পাহাড়তলী গার্লস স্কুল অ্যান্ড কলেজে বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করেছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল), চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) ও ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা)।

    ২০২২ সাল থেকে চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে যৌথভাবে কাজ করছে প্রতিষ্ঠান তিনটি। পাহাড়তলী গার্লস স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত অনুষ্ঠানটি চলমান এই উদ্যোগেরই অংশ।

    উদ্যোগের আওতায় এখন পর্যন্ত চট্টগ্রাম সিটি করপোরেশনের ১১১টি স্কুল ও মাদ্রাসায় তিন রঙের বর্জ্য পৃথকীকরণ বিন স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা বর্জ্যের ধরন অনুযায়ী তা পৃথক করার প্রাথমিক জ্ঞান অর্জনের পাশাপাশি দৈনন্দিন জীবনে এ অভ্যাস চর্চার সুযোগ পাচ্ছে। সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে এসব শিক্ষাপ্রতিষ্ঠানের ১১ হাজার ৫০০-এর বেশি শিক্ষার্থীর কাছে পৌঁছানো সম্ভব হয়েছে। পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করে কর্মশালা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

    শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়মিত প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় সহায়তাও দেওয়া হচ্ছে, যাতে তারা পরিবার, বন্ধু ও আশপাশের মানুষের মধ্যে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার বার্তা ছড়িয়ে দিতে পারেন। এর মাধ্যমে বৃহত্তর কমিউনিটিতে ইতিবাচক আচরণগত পরিবর্তন আনার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

    পাহাড়তলী গার্লস স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিলিভার বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রুহুল কুদ্দুস খান, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের ফ্যাক্টরি ডিরেক্টর এস এম তারেক সাইফুল্লাহ এবং ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা)-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ড. মো. আরিফুর রহমানসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

    অনুষ্ঠানে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় রুহুল কুদ্দুস খান প্লাস্টিক বর্জ্যের ক্ষতিকর প্রভাব ও সঠিক বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি শিক্ষার্থীদের নির্ধারিত স্থানে প্লাস্টিক বর্জ্য ফেলা, প্লাস্টিকের ব্যবহার কমানো, বর্জ্য পৃথক করা এবং পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেওয়ার মতো অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান।

    শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সচেতনতা তৈরির পাশাপাশি উদ্যোগটির আওতায় প্লাস্টিক বর্জ্য সংগ্রহ ও ব্যবস্থাপনা কার্যক্রম শক্তিশালী করা এবং এ খাতের সঙ্গে যুক্ত মানুষের সক্ষমতা ও সুরক্ষা উন্নয়নেও কাজ করা হচ্ছে।

    চট্টগ্রাম নগরের ৪১টি ওয়ার্ডে পরিচালিত এই উদ্যোগের আওতায় এ পর্যন্ত ৩৫ হাজার টনের বেশি প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করা হয়েছে। প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্য ও নিরাপত্তা এবং মৌলিক ব্যবসায়িক দক্ষতা বিষয়ে ৩ হাজার বর্জ্যকর্মী ও ২২০ জন ভাঙারি ব্যবসায়ীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রায় ২ হাজার বর্জ্যকর্মীকে নিরাপত্তা সরঞ্জাম দেওয়া হয়েছে এবং ১ হাজার ৮২৭ জনকে গ্রুপ বিমার আওতায় আনা হয়েছে।

    এ ছাড়া বাড়ি বাড়ি পরিচালিত সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে প্রায় ২৮ হাজার পরিবারের কাছে বর্জ্য পৃথকীকরণ ও দায়িত্বশীল প্লাস্টিক ব্যবস্থাপনার বার্তা পৌঁছে দেওয়া হয়েছে।

    আয়োজক প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা জানান, আগামী প্রজন্মকে পরিবেশ সুরক্ষায় আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনে উৎসাহিত করতে ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    BRICS-এ বাংলাদেশের পথ: জাতীয় স্বার্থ, বহুপাক্ষিক কূটনীতি ও ভারতের ভূমিকা

    September 14, 2026

    ছাতকে সালিশ ব্যক্তিত্ব সামছুল ইসলাম আর নেই

    September 14, 2026

    ছাতকে বিএনপি নেতার ঘর ভাঙচুর ও ৬ বছর বাড়িছাড়া থাকার অভিযোগ

    September 14, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,101 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    বাণিজ্য

    BRICS-এ বাংলাদেশের পথ: জাতীয় স্বার্থ, বহুপাক্ষিক কূটনীতি ও ভারতের ভূমিকা

    By amarsylhetSeptember 14, 20260
    বাংলাদেশ

    ছাতকে সালিশ ব্যক্তিত্ব সামছুল ইসলাম আর নেই

    By amarsylhetSeptember 14, 20260
    আইন-শৃঙ্খলা

    ছাতকে বিএনপি নেতার ঘর ভাঙচুর ও ৬ বছর বাড়িছাড়া থাকার অভিযোগ

    By amarsylhetSeptember 14, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.