নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়ায় ১৭ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ তৈয়ব আলী মোল্যা (২৪) নামে এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। তবে এ সময় তার সহযোগী আকরাম মোল্যা (৪৬) পালিয়ে যেতে সক্ষম হন।
গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার (৭ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার কোলাড়া ইউনিয়নের কোটাকোল বাইতুল ফালাহ দাখিল মাদ্রাসার সামনে পাকা সড়কে অভিযান চালায় ডিএনসির একটি দল। এ সময় তল্লাশি চালিয়ে একটি লাগেজ ও ব্যাগে স্কচটেপ দিয়ে মোড়ানো সাতটি প্যাকেট থেকে ১৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে তৈয়ব আলী মোল্যাকে আটকের পাশাপাশি তাঁর কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়। তবে অভিযาน টের পেয়ে আকরাম মোল্যা পালিয়ে যান।
আটক তৈয়ব আলী মোল্যা উপজেলার কোলাড়া ইউনিয়নের মঙ্গলপুর উত্তরপাড়া গ্রামের মৃত বালা মোল্যার ছেলে এবং পালিয়ে যাওয়া আকরাম মোল্যা একই গ্রামের মৃত আনিছুর রহমানের ছেলে। উদ্ধার করা এই মাদকের আনুমানিক বাজারমূল্য সাত লাখ টাকা বলে জানিয়েছে ডিএনসি।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নড়াইলের উপ-পরিচালক গোলক মজুমদার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তৈয়ব আলী মোল্যা নিজেকে পেশায় ট্রলারচালক এবং আকরাম মোল্যাকে তাঁর চাচাতো ভাই বলে জানিয়েছেন। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া পালিয়ে যাওয়া আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ডিএনসি আরও জানায়, নদীকেন্দ্রিক যোগাযোগ ব্যবস্থার সুযোগ নিয়ে তাঁরা উপজেলার তেলকাড়া, মহাজন ঘাট, কোটাকোল ঘাটসহ আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কারবার ও চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
